aviation
প্রকাশিত: 28 July 2026, 1:19:13 Pm
অনলাইন সংস্করণ

২০২৭ সালে বাণিজ্যিক উড়াল দিতে পারে ইরানের দেশীয় কার্গো বিমান ‘সিমোর্গ’

নিজস্ব প্রযুক্তিতে নির্মিত পরিবহন ও কার্গো বিমান ‘সিমোর্গ’-কে বাণিজ্যিকভাবে পরিচালনার পথে বড় অগ্রগতি অর্জন করেছে ইরান। প্রয়োজনীয় মান যাচাই ও সার্টিফিকেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে ২০২৭ সালের মধ্যে বিমানটি বাণিজ্যিক সেবায় যুক্ত হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ইরানের বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির অ্যারোস্পেস, পরিবহন ও নগর উন্নয়ন সদর দপ্তরের সচিব শোকরি মেহর নিউজকে বলেন, বর্তমানে সিমোর্গ বিমানটি মান নির্ধারণ, লাইসেন্সিং ও সার্টিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। দ্রুত টাইপ সার্টিফিকেট (TC) অথবা সাপ্লিমেন্টাল টাইপ সার্টিফিকেট (STC) অর্জনের মাধ্যমে প্রকল্পটি এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

তিনি জানান, ইরান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি (HESA), দেশটির সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এবং সংশ্লিষ্ট জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রকল্পের কাজ এগিয়ে চলছে। সরকারও এ প্রকল্পে পূর্ণ সহযোগিতা অব্যাহত রেখেছে।

ইরানের ইরান-১৪০ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি সিমোর্গ মূলত একটি দেশীয় কার্গো পরিবহন বিমান। এর মাধ্যমে আকাশপথে পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশীয় বিমান নকশা, উৎপাদন, পরীক্ষা ও মান নিয়ন্ত্রণে সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে তেহরান।

দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও যন্ত্রাংশ সংগ্রহে সীমাবদ্ধতার মধ্যেও ইরান নিজস্ব প্রযুক্তিনির্ভর বিমান শিল্প গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সিমোর্গ প্রকল্প সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী, সব প্রক্রিয়া সফলভাবে শেষ হলে আগামী ইরানি বর্ষ ১৪০৬ (প্রায় ২০২৭ সাল) থেকে সিমোর্গ বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত হতে পারে। তবে সার্টিফিকেশন প্রক্রিয়ার অগ্রগতির ওপর চূড়ান্ত সময়সূচি নির্ভর করবে।

সূত্র: মেহের নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে বিমানের সব ফ্লাইট স্থগিত

1

শাহজালালে এখনো ম্যানুয়াল তল্লাশি, বেল্ট-জুতা খুলে শরীর স্পর্

2

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) পদ

3

কারিগরি ত্রুটিতে রোমে আটকা বিমানের ফ্লাইট, ঢাকা–টরন্টোর সূচি

4

বিদেশি উড়োজাহাজেরও ‘সি-চেক’ হচ্ছে বাংলাদেশে, বদলে যাচ্ছে এভি

5

সন্দেহ হলেই যাত্রী ছাড়াই লাগেজ খুলে তল্লাশি করবে থাইল্যান্ডে

6

পর্যটন খাত বদলে দিতে ২০ বছরের মহাপরিকল্পনা, চিহ্নিত ১,৪৯৮ পর

7

অস্থায়ীভাবে সৃষ্ট ২,৩১১টি পদের মেয়াদ সংরক্ষণে অর্থ বিভাগের অ

8

শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১৫০০ গ্রাম স্বর্ণের পে

9

আগামী সপ্তাহে চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিন

10

সমুদ্রের নিচে বোয়িং ৭৪৭, বাহরাইনে উড়োজাহাজই এখন ডাইভিং আকর্ষ

11

ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান, প্

12

বিমানের বহরে আসছে ১০ এয়ারবাস, বুধবার চুক্তি সইয়ের প্রস্তুতি

13

রিয়াদ কিং খালিদ বিমানবন্দরে টার্মিনাল ১ ও ২ পুনরায় চালু হচ

14

ইসরায়েলে প্রশিক্ষণ ফ্লাইটে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১

15

সৌদি আরবের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ, ১০০ ফ্লাই

16

বেবিচক ও বিমান বাংলাদেশ: কাজের পরিধি ও প্রাতিষ্ঠানিক পার্থক্

17

পায়জামার বেল্টের স্থানে ও আন্ডারওয়্যারে লুকানো ২ কেজি স্বর্ণ

18

বিমানের কাছে বেবিচকের পাওনা ৫ হাজার ৮৪২ কোটি টাকা, বকেয়া আদা

19

যশোর বিমানবন্দরে চালু হলো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র

20