aviation
প্রকাশিত: 4 October 2026, 6:49:08 Pm
অনলাইন সংস্করণ

হজের ব্যয় কমাতে সৌদি সরকারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

এভিয়েশন বার্তা ডেস্ক

বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমাতে হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ হ্রাসে সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি।

সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এইচ.ই. ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ আহ্বান জানান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানো সম্ভব হলে বাংলাদেশের বিপুলসংখ্যক হজযাত্রীর ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এ বিষয়ে তিনি সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন। জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য আবাসনের ক্যাটাগরি-ডি সুবিধা না থাকায় জনপ্রতি আবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হজযাত্রীদের স্বার্থে তিনি ক্যাটাগরি-ডি সুবিধা পুনর্বহালে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা চান।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান ও সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিক বলে জানান। এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণে কাজ করার আশ্বাসও দেন তিনি।

সাক্ষাৎ শেষে হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে বাংলাদেশ-সৌদি আরবের সহযোগিতা আরও সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

সূত্র: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপের সঙ্গে বিমান চলাচলে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ, বহর

1

১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে বিমানের সব ফ্লাইট স্থগিত

2

আলজেরিয়ার আকাশসীমায় আমিরাতের উড়োজাহাজ নিষিদ্ধ

3

সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইটের ঘোষণা বিমানমন্ত্রীর

4

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টারের নতুন সময়সূচি, সে

5

দীর্ঘ সময় ফ্লাইট বিলম্ব হলে যাত্রীদের কী সুবিধা দেয় আন্তর্জা

6

আগুনের ঘটনার পর শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বন্ধ

7

মামলায় চার্জশিট না হলে পদোন্নতিতে আইনি বাধা নেই: বেবিচক কর্ম

8

তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালালে যাত্রী ধারণক্ষমতা বেড়ে হব

9

সক্ষমতা ৮০ লাখ, যাত্রী ১ কোটি ২৬ লাখের বেশি—চাপ সামলেও সচল শ

10

পর্যটনকে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করত

11

শক্তিশালী ‘নরইস্টার’-এর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর

12

তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তিতে নতুন মাইলফলক, ২৫ আগস্ট প

13

শাহজালালে স্ক্যানার অপারেটরদের রেডিয়েশন ঝুঁকি, নিরাপত্তা ব্য

14

২০২৭ সালের মধ্যে বহরে যুক্ত হবে আরও ২১ উড়োজাহাজ, ইউএস-বাংলার

15

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

16

বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা জোরদারে বেবিচকের ১৫ কর্মীর বিশেষ

17

ডিজিটাল রূপান্তরে আন্তর্জাতিক স্বীকৃতি পেল এয়ার ইন্ডিয়া

18

শাহজালালসহ দেশের কোনো বিমানবন্দরে নেই ‘ইঞ্জিন রান-আপ বে’, বা

19

জেদ্দায় বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা: রিয়াদ যাত্রীদ

20