aviation
প্রকাশিত: 3 November 2026, 12:34:45 Pm
অনলাইন সংস্করণ

৭ নভেম্বর থেকে দাম্মামে বিমানের ফ্লাইট চালু, রিয়াদ রুটে স্থগিতাদেশ বহাল

এভিয়েশন বার্তা ডেস্ক

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পর নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট সূচিতে পরিবর্তন আনার পর আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা–দাম্মাম–ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পর্যাপ্ত যাত্রী চাহিদা না থাকায় ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশটির বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছিল।

পরিস্থিতি পর্যালোচনা করে আগামী শনিবার (৭ নভেম্বর) থেকে ঢাকা–দাম্মাম–ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে প্রতিদিন দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে।

অন্যদিকে রিয়াদগামী যাত্রীদের উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এ কারণে রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, টিকিট, ফ্লাইটের সময়সূচি ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে হবে।

সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি বিমানবন্দরে হামলা: রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট

1

কর্মস্পৃহা বাড়াতে লাঞ্চ ভাতা চান বেবিচক কর্মকর্তারা

2

আলজেরিয়ার আকাশসীমায় আমিরাতের উড়োজাহাজ নিষিদ্ধ

3

৮ আগস্ট থেকে কলম্বো রুটে দ্বিতীয় এ৩৫০ ফ্লাইট চালু করছে এমির

4

শাহজালালের নিরাপত্তা জোরদারে নতুন ANO, ICAO অডিট সামনে রেখে

5

১০ নভেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন: প্রথম

6

তৃতীয় টার্মিনাল পরিচালনায় চূড়ান্ত নেগোশিয়েশন শুরু আজ, আলোচনা

7

যশোর বিমানবন্দরে চালু হলো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র

8

যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল ত্রুটিতে ১৫০টির বেশি ফ্লাই

9

ওমানে বাংলাদেশি কৃষিশ্রমিক নিয়োগের সুযোগ, আবেদন শুরু

10

বিমানে Lithium Battery কেন Checked Baggage-এ ঝুঁকিপূর্ণ? যাত

11

তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালালে যাত্রী ধারণক্ষমতা বেড়ে হব

12

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

13

ওভারটাইমে অনিয়মের অভিযোগ, বিমানের হ্যাঙ্গারে মাসে দেড় কোটি

14

পাকিস্তানে যাত্রা শুরু রিয়াদ এয়ারের, সপ্তাহে ৭ ফ্লাইট

15

কী আছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে

16

এক ফ্লাইটের ৭ যাত্রীর ব্যাগে বিদেশি মদের চালান, শাহজালালে আট

17

ডিসেম্বরে চালুর লক্ষ্যে থার্ড টার্মিনালের প্রস্তুতি জোরদার,

18

টাইফুন ‘ডলফিনে’র তাণ্ডবের শঙ্কায় জাপানে ৫০০ ফ্লাইট বাতিল, সর

19

বেবিচকের নিয়োগ: প্রতিটি বিজ্ঞপ্তিতে একটি করে পদে আবেদন করা য

20