aviation
প্রকাশিত: 8 September 2026, 3:02:34 Am
অনলাইন সংস্করণ

তৃতীয় টার্মিনাল পরিচালনায় চূড়ান্ত নেগোশিয়েশন শুরু আজ, আলোচনায় বাংলাদেশ-জাপান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স (Operation & Maintenance) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত নেগোশিয়েশন শুরু হচ্ছে আজ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের দপ্তরে বাংলাদেশ ও জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এ নেগোশিয়েশন কার্যক্রম শুরু হবে।

তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স প্রকল্পের জন্য জাপানি প্রতিষ্ঠান Sub Working Group-এর দাখিল করা প্রস্তাব মূল্যায়ন শেষে এই নেগোশিয়েশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নেগোশিয়েশনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কারিগরি, আর্থিক ও চুক্তিগত বিষয় চূড়ান্ত করা হবে। আলোচনায় উভয় পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন।

এর আগে গত ২৫ আগস্ট বেবিচক সদরদপ্তরে তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য জাপানি প্রতিষ্ঠান Sub Working Group-এর পক্ষ থেকে প্রস্তাব দাখিল করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিনিধি মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাব জমা দেন।

প্রস্তাব দাখিলের সময় জাপানি প্রতিষ্ঠানটি কারিগরি (Technical) ও আর্থিক (Financial) প্রস্তাবসংবলিত পৃথক ডকুমেন্ট জমা দেয়। পরবর্তীতে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী প্রস্তাব মূল্যায়ন করা হয়।

মূল্যায়ন শেষে নেগোশিয়েশন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর চুক্তির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চুক্তি সম্পন্ন হলে তৃতীয় টার্মিনালের আধুনিক ব্যবস্থাপনা, পরিচালন দক্ষতা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের এভিয়েশন খাতের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প। আধুনিক প্রযুক্তি, উন্নত অপারেশনাল ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের সেবার মাধ্যমে দেশের বিমানবন্দর ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ারবাস থেকে আরও ২৫ উড়োজাহাজ কিনছে ফ্লাইনাস, বহর সম্প্রসারণে

1

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, সপ্তাহে ফ্লাইট বাড়ছ

2

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্ব

3

তৃতীয় টার্মিনালের ব্যয় বাড়ল ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা, পূর্ণাঙ্গ

4

সক্ষমতার চেয়ে প্রায় ৫৯ শতাংশ বেশি যাত্রী সামলাচ্ছে শাহজালাল

5

ভবিষ্যতের ‘ব্লেন্ডেড-উইং’ উড়োজাহাজ কিনতে যাচ্ছে গালফ এয়ার

6

শাহজালালে চার ফ্লাইটে সিআইআইডির অভিযান, স্বর্ণসহ ৪২ লাখ টাকা

7

সৌদি আরবের বিমানবন্দরে অচলাবস্থা: ১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগ

8

শাহজালালে যাত্রীর পায়ুপথে লুকানো তিনটি ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

9

শাহজালালে বড় অভিযান, ৩৪ লাখ টাকার সিগারেট-গৌরী ক্রিম ও বিদেশ

10

একসময় ঢাকা-রাজশাহী-ঈশ্বরদী রুটে উড়ত বিমানের ৭০ আসনের ATP, ২০

11

সক্ষমতার চেয়ে বেশি ফ্লাইটের চাপ শাহজালালে, শীতকালীন সূচিতে স

12

শক্তিশালী ‘নরইস্টার’-এর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর

13

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ২২ ঘণ্টা পর সিলেট ছাড়ল বিমানের জেদ্দ

14

ওমানে চালু হলো বিনামূল্যের ১৪ দিনের নতুন ট্যুরিস্ট ভিসা

15

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকায় বিজনেস জেট বিধ্বস্ত,

16

১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, লালমনিরহাট

17

১০ বছর ধরে দখলে শাহজালালের মূল্যবান অ্যাপ্রোন, ১২ পরিত্যক্ত

18

ওভারটাইমে অনিয়মের অভিযোগ, বিমানের হ্যাঙ্গারে মাসে দেড় কোটি

19

বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে ৫–৬ স্বজন: ভিড়, বিশৃঙ্খলা ও নির

20