aviation
প্রকাশিত: 18 August 2026, 5:41:55 Pm
অনলাইন সংস্করণ

১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, লালমনিরহাটে এমআরও কেন্দ্রের উদ্যোগ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। একই সঙ্গে লালমনিরহাটে উড়োজাহাজের মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বোয়িং ও এয়ারবাসের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সেমিনার কক্ষে দুই দিনব্যাপী ‘এভিয়েশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পিআইবি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

থার্ড টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে। চলতি বছরের মধ্যেই টার্মিনালটি চালুর চেষ্টা চলছে এবং ১৬ ডিসেম্বরকে লক্ষ্য ধরে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

দেশে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে লালমনিরহাটে এমআরও কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে বিশ্বের দুই বড় উড়োজাহাজ নির্মাতা বোয়িং ও এয়ারবাসের সঙ্গে আলোচনা চলছে। কেন্দ্রটি চালু হলে দেশে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও মেরামতের সুযোগ বাড়বে এবং বিদেশের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান ও দক্ষ জনবল তৈরির সুযোগ সৃষ্টি হবে।

দেশে দক্ষ পাইলট তৈরিতে একটি ফ্লাইট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনাও তুলে ধরেন মন্ত্রী। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রশিক্ষণের সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের প্রশিক্ষণ ও পড়াশোনার ব্যয় সরকার বহনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, বিমান ও পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ ও তহবিলের ঘাটতিসহ দীর্ঘদিনের বেশ কিছু সমস্যা রয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে ধাপে ধাপে দুই খাতের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, এভিয়েশন সাংবাদিকতা শুধু বিমান চলাচল ও পর্যটনের সংবাদে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও দেশের ভাবমূর্তিও জড়িত। সাংবাদিকদের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই এবং অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা বাড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সত্য, ন্যায় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসময় ঢাকা-রাজশাহী-ঈশ্বরদী রুটে উড়ত বিমানের ৭০ আসনের ATP, ২০

1

শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও প্রয়োজন ৯০২ কোটি টাকা, যেসব

2

২০২৭ সালের মধ্যে লিজে আসছে ১০ উড়োজাহাজ, আন্তর্জাতিক রুট বাড়া

3

আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে থার্ড টার্মিনাল পরিচালনায়

4

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, বেতন ৩৫ হাজার টাকা

5

সমুদ্রের নিচে বোয়িং ৭৪৭, বাহরাইনে উড়োজাহাজই এখন ডাইভিং আকর্ষ

6

বিমানবন্দরের আকাশপথে ঝুঁকি: উচ্চতা-সীমা লঙ্ঘন করে নির্মিত ৬৪

7

বিধিমালা মেনেই পাইলট নিয়োগ ও লাইসেন্স প্রক্রিয়া সম্পন্ন, যাত

8

রোমে আটকে পড়া বিমানের ২৫৯ যাত্রী দেশে ফিরেছেন

9

সপ্তাহব্যাপী পর্যটন দিবসের আয়োজনে থাকছে ১৩ ক্যাটাগরিতে পুরস্

10

৩৪ দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন

11

আইকাও অডিট সামনে, শাহজালালে এপিবিএনের দায়িত্ব পালনের এসওপি চ

12

নিরাপত্তায় বদলে যাচ্ছে শাহজালাল, নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা

13

ব্যাগেজ হ্যান্ডলিংয়ে আরও স্বচ্ছতার উদ্যোগ চেয়ে আইনি নোটিশ, ল

14

যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান, ইজেক্ট করে

15

বিমান ও বোয়িংয়ের মধ্যে ১১টি নতুন উড়োজাহাজ সংগ্রহে সম্পূরক চু

16

যাত্রীসেবা উন্নয়নে শাহজালাল বিমানবন্দরে যুক্ত হচ্ছে আরও ৫০০

17

রিয়াদ বিমানবন্দর বন্ধে ৮ ফ্লাইট ক্ষতিগ্রস্ত, ভোগান্তির মুখে

18

বাংলাদেশি যাত্রীদের জন্য এমিরেটসের নতুন সুবিধা, দুবাইয়ে থাকা

19

বিমানবন্দর এলাকায় গাড়িতে মিলল পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ, চালক

20