aviation
প্রকাশিত: 23 August 2026, 3:41:39 Pm
অনলাইন সংস্করণ

অত্যাধুনিক রাডারে বাংলাদেশের আকাশসীমা নজরদারিতে নতুন যুগ

বাংলাদেশের আকাশসীমা নজরদারি ও এয়ার ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হয়েছে। অত্যাধুনিক ‘গ্রাউন্ড মাস্টার ৪০০’ (Ground Master 403M) রাডার এবং নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (ATM) সিস্টেম স্থাপনের ফলে দেশের আকাশসীমায় উড়োজাহাজ চলাচল আরও বিস্তৃত পরিসরে রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক নতুন রাডার ব্যবস্থার মাধ্যমে ঢাকার চারপাশে প্রায় ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরের দিকে ৮৩৩ কিলোমিটার পর্যন্ত আকাশসীমায় চলাচলকারী উড়োজাহাজ পর্যবেক্ষণের সক্ষমতা তৈরি হয়েছে।

নতুন প্রযুক্তির ফলে দেশের আকাশসীমায় প্রবেশ, প্রস্থান ও ওভারফ্লাইং করা উড়োজাহাজের অবস্থান ও গতিবিধি আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করতে পারছেন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা। বিশেষ করে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ আকাশসীমায় নজরদারি সক্ষমতা বাড়ায় বাংলাদেশের এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী হয়েছে।

রাডারের পাশাপাশি আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম যুক্ত হওয়ায় উড়োজাহাজের তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল কার্যক্রম পরিচালনায় প্রযুক্তিনির্ভর সক্ষমতা বেড়েছে। এর মাধ্যমে একই সময়ে বিপুলসংখ্যক ফ্লাইটের নিরাপদ ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা আরও সহজ হবে।

সংশ্লিষ্টদের মতে, দেশের আন্তর্জাতিক বিমান চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে আধুনিক রাডার ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট প্রযুক্তির গুরুত্বও বাড়ছে। নতুন ব্যবস্থা বাংলাদেশের আকাশসীমার নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি ভবিষ্যতে ক্রমবর্ধমান বিমান চলাচল সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আধুনিক এই রাডার ও এটিএম ব্যবস্থা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফাইট, নট ফ্লাইট’: শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে যাত্রীদের ওপ

1

পাকিস্তান-মস্কো সরাসরি আকাশ যোগাযোগ চালুর উদ্যোগ, শিগগির ফ্ল

2

সক্ষমতার চেয়ে প্রায় ৫৯ শতাংশ বেশি যাত্রী সামলাচ্ছে শাহজালাল

3

সন্দেহ হলেই যাত্রী ছাড়াই লাগেজ খুলে তল্লাশি করবে থাইল্যান্ডে

4

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্ব

5

মাঝআকাশে যাত্রী গুরুতর অসুস্থ, লন্ডনগামী এমিরেটসের ফ্লাইটের

6

শাহজালালে গ্রিন চ্যানেলে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক, মূল্য ১৬

7

তুরস্কের যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন কারখানা, আন্তর্জাতিক বিম

8

আজ থেকে শুরু বেবিচকের ৮৯০ পদে আবেদন, চলবে ১৬ আগস্ট পর্যন্ত

9

শাহজালালে চীনগামী যাত্রীর কাছ থেকে ২৮ লাখ টাকার ইনসুলিন সিরি

10

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে পারে বেবিচকের নিয়োগ পরীক্ষ

11

মাউন্ট এটনার ছাইয়ে টানা পাঁচ দিন বন্ধ ইতালির কাতানিয়া বিমানব

12

শাহজালালে যাত্রীর পায়ুপথে লুকানো তিনটি ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

13

আঞ্চলিক এভিয়েশন হাব হচ্ছে চট্টগ্রাম, ১৮ মাসের ফাস্ট-ট্র্যাক

14

সক্ষমতা ৮০ লাখ, যাত্রী ১ কোটি ২৬ লাখের বেশি—চাপ সামলেও সচল শ

15

শাহজালাল বিমানবন্দরে ১২ পরিত্যক্ত উড়োজাহাজ বিক্রির উদ্যোগ, স

16

ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান, প্

17

স্বাধীনতা দিবসে কাতার এয়ারওয়েজের টিকিটে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়

18

আলজেরিয়ার আকাশসীমায় আমিরাতের উড়োজাহাজ নিষিদ্ধ

19

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ চুক্তির

20