aviation
প্রকাশিত: 12 August 2026, 1:23:47 Pm
অনলাইন সংস্করণ

যশোর বিমানবন্দরে চালু হলো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র

যাত্রী ও সংশ্লিষ্টদের জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে যশোর বিমানবন্দরে চালু করা হয়েছে First Aid Centre (প্রাথমিক চিকিৎসা কেন্দ্র)। বুধবার (১২ আগস্ট ২০২৬) বিমানবন্দর ব্যবস্থাপক মোঃ আইয়ুব আলী আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করেন।

নতুন এই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে বিমানবন্দরে কোনো যাত্রী, কর্মকর্তা-কর্মচারী বা সংশ্লিষ্ট ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ আরও সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যশোর বিমানবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিমানবন্দর ব্যবস্থাপক মোঃ আইয়ুব আলী আশা প্রকাশ করেন, First Aid Centre চালুর ফলে বিমানবন্দরে জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের সক্ষমতা আরও বাড়বে এবং প্রয়োজনের সময় দ্রুত প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

যাত্রীসেবার মানোন্নয়ন ও বিমানবন্দরের সার্বিক সেবা ব্যবস্থাকে আরও কার্যকর করার ক্ষেত্রে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অনুষ্ঠান শেষে যশোর বিমানবন্দরের কর্মচারী কল্যাণ সংঘের পক্ষ থেকে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরক

1

ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু প্রথম আন্তর্জা

2

প্রথমবার আকাশে উড়ল Airbus A350F, শুরু হলো নয় মাসের ফ্লাইট পর

3

সৌদি আরবের বিমানবন্দরে অচলাবস্থা: ১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগ

4

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে ১১ দফা সিদ্ধান্ত

5

সব পাইলটের বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার

6

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে বেবিচকে অনুষ্ঠিত হ

7

চার্টার্ড ফ্লাইট কী, বাংলাদেশে কীভাবে ভাড়া করবেন—জেনে নিন পু

8

লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৪০ বাংলাদেশি

9

এক যাত্রীর সঙ্গে ৫-১০ স্বজন: বাংলাদেশি সংস্কৃতির চাপ সামলাতে

10

বিমানবন্দরের আকাশে ড্রোন কতটা বিপজ্জনক? বিশ্বজুড়ে ফ্লাইট বন্

11

স্পেন ও পর্তুগালে পাইলট নিয়োগে রোডশো করছে এমিরেটস

12

মালয়েশিয়ার শ্রমবাজারে ২৫ এজেন্সির নিয়ন্ত্রণ নিয়ে বায়রার একাং

13

ইউএস-বাংলা এয়ারলাইন্সে এয়ারক্রাফট মেকানিক নিয়োগ, বেতন ৩৫ হাজ

14

দম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্

15

শাহ আমানত বিমানবন্দরে লোডশেডিং নয়, রক্ষণাবেক্ষণের সময়ের ভিডি

16

প্রতিদিন প্রায় ৩০০ ফ্লাইট, বছরে ১ কোটি ২৫ লাখ যাত্রী—শাহজালা

17

লোকসানের ইতিহাস নিয়েই ফের আকাশে ম্যানচেস্টার ও নারিতা রুট

18

তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে ১ কোটি ২০ লাখ যাত্রী পরিবহনের

19

রোমে আটকে বিমানের উড়োজাহাজ, মেরামতে ঢাকা থেকে গেল প্রকৌশলী দ

20