aviation
প্রকাশিত: 5 September 2026, 11:04:43 Am
অনলাইন সংস্করণ

তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালালে যাত্রী ধারণক্ষমতা বেড়ে হবে ২ কোটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে। বর্তমানে টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এর মাধ্যমে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে।

তবে বিদ্যমান সক্ষমতার মধ্যেই ২০২৫ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ১ কোটি ২৬ লাখের বেশি যাত্রীকে সেবা দেওয়া হয়েছে। ক্রমবর্ধমান যাত্রী চাপ মোকাবিলা এবং ভবিষ্যতের চাহিদা বিবেচনায় তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হচ্ছে।

তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে অতিরিক্ত প্রায় ১ কোটি ২০ লাখ যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতা যুক্ত হবে। এর ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মোট যাত্রী সেবা দেওয়ার সক্ষমতা বেড়ে দাঁড়াবে প্রায় ২ কোটি যাত্রীতে।

সংশ্লিষ্টরা বলছেন, তৃতীয় টার্মিনাল চালুর মাধ্যমে শুধু যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতাই বাড়বে না, বরং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা, দ্রুত ইমিগ্রেশন, উন্নত ব্যাগেজ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের যাত্রী অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে।

ক্রমবর্ধমান এয়ার ট্রাফিক, নতুন রুট চালু এবং বিদেশি এয়ারলাইন্সের আগ্রহের প্রেক্ষাপটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি ত্রুটিতে রোমে আটকা বিমানের ফ্লাইট, ঢাকা–টরন্টোর সূচি

1

তীব্র ঝড়ো আবহাওয়ায় তিউনিসিয়ায় নামতে পারেনি Turkish Airlines-

2

ICAO অডিট সামনে, নিরাপত্তা মান নিশ্চিত করতে হবে: মন্ত্রী আফর

3

Qatar Airways পুনরায় প্রবৃদ্ধির পথে, ৫ বছরে যুক্ত হচ্ছে ১৩৮

4

প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর এলাকায় বাড়ছে নজরদারি, ১০০ স

5

অস্থায়ীভাবে সৃষ্ট ২,৩১১টি পদের মেয়াদ সংরক্ষণে অর্থ বিভাগের অ

6

বিমানের ৯ পদে লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

7

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনে আগামী মাসেই ORAT প্রক্র

8

শাহজালাল বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শন

9

২০২৭ সালের মধ্যে বহরে যুক্ত হবে আরও ২১ উড়োজাহাজ, ইউএস-বাংলার

10

দেশের সব বিমানবন্দরে ‘এভিয়েশন সিকিউরিটি উইক’ পালন করছে বেবিচ

11

ওমানে বাংলাদেশি কৃষিশ্রমিক নিয়োগের সুযোগ, আবেদন শুরু

12

তৃতীয় টার্মিনালে অনুমোদনের বাইরে নির্মাণকাজের অভিযোগ, বেবিচক

13

তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনা: চালকের অদক্ষতা

14

ইরানি ফ্লাইট বন্ধে সহযোগিতা করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর

15

১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী বিমানের সব ফ্লাইট স্থ

16

ইসরায়েলে প্রশিক্ষণ ফ্লাইটে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১

17

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, উল্লেখযোগ্যসংখ্যক বা

18

পুরো প্রকল্পে ১৪,৮২৪টি আইটেম, একটি আইটেমের দাম নিয়ে বিভ্রান্

19

বিধিমালা মেনেই পাইলট নিয়োগ ও লাইসেন্স প্রক্রিয়া সম্পন্ন, যাত

20