বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বেলা ২টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র অফিসার (মেইনটেন্যান্স), গ্রুপ ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, অপারেটর অ্যাসিস্ট্যান্ট (এফজিইসি), জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিক্যাল কাম অপারেটর, গ্রুপ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ফটোগ্রাফার, জুনিয়র লাইব্রেরিয়ান (এমটি) এবং প্লাম্বার অপারেটর (কারিগর) পদে নিয়োগের জন্য এ লিখিত পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
সংশ্লিষ্ট পদগুলোর প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বলা হয়েছে।
মন্তব্য করুন