aviation
প্রকাশিত: 16 August 2026, 6:20:40 Am
অনলাইন সংস্করণ

১৮০ দিনে বিমান খাতে সরকারের বড় অগ্রগতি, যাত্রীসেবা ও বহর সম্প্রসারণে একগুচ্ছ পদক্ষেপ

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নেওয়া ১৮০ দিনের কর্মপরিকল্পনায় দেশের বিমান খাতে যাত্রীসেবা, নিরাপত্তা, বহর সম্প্রসারণ, বিমান রক্ষণাবেক্ষণ, ব্যাগেজ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক যোগাযোগে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ১৮০তম দিনের অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

যাত্রী হয়রানি রোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন শিফটে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ তিন আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ছয়জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। যাত্রীদের সঙ্গে মানসম্মত ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে বিভিন্ন স্টেকহোল্ডারের পাঁচটি আচরণবিধিও প্রণয়ন করা হয়েছে।

যাত্রীদের সচেতন করতে বিমানবন্দরে ৯৪টি সচেতনতামূলক সাইনেজ স্থাপন করা হয়েছে। পাশাপাশি টার্মিনালের ভেতরে ২৪ ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম এবং তিন স্তরের মনিটরিং চালু রয়েছে। মশা নিয়ন্ত্রণে বিমানবন্দরকে চারটি জোনে ভাগ করে নিয়মিত লার্ভিসাইড প্রয়োগসহ বিশেষজ্ঞদের মাধ্যমে তিন মাস পরপর জরিপ পরিচালনা করা হচ্ছে।

আগমনী যাত্রীদের যাতায়াত সহজ করতে শাহজালাল বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, উত্তরা জসীমউদ্দীন মোড়, বিমানবন্দর রেলস্টেশন ও কাওলা রুটে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস দিয়ে ২৪ ঘণ্টার ফ্রি শাটল সার্ভিস চালু করা হয়েছে। যাত্রীরা বিনা ভাড়ায় এ সেবা পাচ্ছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণেও বড় উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ এপ্রিল বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। পাশাপাশি এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং বোয়িং নির্মিত আরও চারটি উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিমানের কারিগরি সক্ষমতা বৃদ্ধিতেও অগ্রগতি হয়েছে। গত ২ আগস্ট প্রথমবারের মতো বিমানের নিজস্ব প্রকৌশলীরা একটি ড্যাশ-৮ উড়োজাহাজের সি-চেক সম্পন্ন করেছেন। আরও দুটি সি-চেক প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে ইলেকট্রিক ফর্কলিফট, ব্যাগেজ ট্রলি, টো-ট্রাক্টর, র‌্যাম্প কোচসহ বিভিন্ন নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট যুক্ত করা হয়েছে।

জুলাইয়ে বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট পরিচালনায় IATA-এর AHM 900 মানদণ্ড বাস্তবায়নের স্বীকৃতি পাওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে গ্রাউন্ড ড্যামেজ কমানোর ক্ষেত্রেও বিমান আইএটিএর স্বীকৃতি পেয়েছে।

ব্যাগেজ নিরাপত্তায় শাহজালাল বিমানবন্দরে ১২৯টি বডি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, যার ফুটেজ ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করা হচ্ছে। ব্যাগেজ মেক-আপ ও ব্রেক-আপ এলাকায় ৩৩টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা নজরদারির আওতায় আনা হয়েছে। হারানো লাগেজ শনাক্তে ‘World Tracer’ ব্যবস্থাও ব্যবহার করা হচ্ছে।

গত ১৭০ দিনে ৭৬৮টি হারানো লাগেজের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৭১৫টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে এবং ২ লাখ ১৬ হাজার ৩৭৬ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বাকি ৫৩টি লাগেজের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

ট্রলি সংকটের স্থায়ী সমাধানে ৫০০টি নতুন ট্রলি কেনার কার্যক্রম চলছে। এর মধ্যে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ১০০টি এবং ৩০ নভেম্বরের মধ্যে বাকি ৪০০টি ট্রলি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রলিম্যানের জনবলও ৮০ থেকে বাড়িয়ে ১৬০ জন করার উদ্যোগ নিয়েছে বেবিচক।

হজযাত্রীদের ব্যয় কমাতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৬ সালে হজ ফ্লাইটের ভাড়া আগের বছরের তুলনায় ১২ হাজার টাকা কমানো হয় এবং প্রায় ৩৯ হাজার হজযাত্রীর ফ্লাইট ও গ্রাউন্ড হ্যান্ডলিং সম্পন্ন করা হয়। ২০২৭ সালের হজ ফ্লাইটের ভাড়া চলতি বছরের তুলনায় আরও ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক রুট সম্প্রসারণের অংশ হিসেবে গত ৪ জুলাই ঢাকা–ম্যানচেস্টার এবং ২৭ জুলাই ঢাকা–নারিতা রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালু হয়েছে। এছাড়া রিয়াদ এয়ারকে বাংলাদেশে এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সকে অস্ট্রেলিয়ায় ফ্লাইট পরিচালনার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

সব মিলিয়ে সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনায় যাত্রীসেবা ও নিরাপত্তা জোরদার, বিমানবন্দরের ব্যবস্থাপনা উন্নয়ন, নতুন উড়োজাহাজ সংগ্রহ, বিমানের নিজস্ব রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধি, ব্যাগেজ ব্যবস্থাপনায় নজরদারি এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ৫৩ উড়োজাহাজ সরবরাহ বোয়িংয়ের, সাত মাসে বেড়েছে ১২ শতাং

1

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ১৬ ডিসেম্বরে সীমি

2

মাদক পরীক্ষায় প্রাথমিকভাবে ব্যর্থ এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইল

3

শাহজালাল বিমানবন্দরে ১,১৬৩ কচ্ছপ উদ্ধার, মালয়েশিয়াগামী যাত্র

4

শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্

5

২০২৭ সালের এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান, দুই দেশের

6

প্রথমবার আকাশে উড়ল Airbus A350F, শুরু হলো নয় মাসের ফ্লাইট পর

7

ফেব্রিক রোলের ভেতরে লুকানো ১,৬৫৫ মোবাইল ফোন, শাহজালালে জব্দ

8

বেবিচকে ৮৯০ জন নিয়োগ: আবেদন শুরু ২৭ জুলাই, চলবে ১৬ আগস্ট পর্

9

শাহজালালে এখনো ম্যানুয়াল তল্লাশি, বেল্ট-জুতা খুলে শরীর স্পর্

10

আন্তর্জাতিক সংযোগে এগোচ্ছে চীনের বিমানবন্দর, বৈশ্বিক র‍্যাঙ্

11

শাহজালাল বিমানবন্দরে অনিয়ন্ত্রিত যান চলাচলের অভিযোগ নাকচ, বি

12

বৈরী আবহাওয়া কাটিয়ে শাহজালাল বিমানবন্দরের পরিস্থিতি সম্পূর্ণ

13

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চ

14

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা সাক্ষাৎকার স্থগিত, অনি

15

রাতে হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, বাড়ছে

16

থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি, স্ক্যানার ও দক্ষ জনবল নিয়ে

17

নভেম্বরের প্রথম সপ্তাহে বেবিচকের নিয়োগ পরীক্ষা, ওএমআর কার্যক

18

শমশেরনগর বিমানবন্দর চালুর দাবি জোরালো, তবে যাত্রী চাহিদা নিয়

19

শাহজালালের নিরাপত্তা পেরিয়ে ৩১ রাউন্ড গুলিভর্তি ব্যাগ বিমানে

20