কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করে আগামী অক্টোবরের মধ্যে চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে দিয়ে বিমানবন্দরটির উদ্বোধনের প্রত্যাশা রয়েছে।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি জানান, যাত্রীসেবা উন্নয়ন ও বিমান পরিবহন খাতকে আরও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাত্রী হয়রানি কমানো, ব্যাগেজ ব্যবস্থাপনা ও খাবারের মান উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর সীমিত আকারে চালুর লক্ষ্য রয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করার চেষ্টা চলছে।
বিমানের বহর সম্প্রসারণে পর্যায়ক্রমে অন্তত ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু এবং ঈশ্বরদী বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নিয়েও কাজ করছে সরকার।
মন্তব্য করুন