aviation
প্রকাশিত: 23 July 2026, 12:09:40 Pm
অনলাইন সংস্করণ

২৯ জুলাই থেকে প্রতিদিন ঢাকা-দিল্লি ফ্লাইট চালু করছে এয়ার ইন্ডিয়া

বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার করতে আগামী ২৯ জুলাই থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহের সাত দিনই নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। বাংলাদেশ থেকে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, পর্যটন ও পারিবারিক প্রয়োজনে ভারতে যাতায়াতকারী যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, দিল্লি থেকে এআই-২৩৭ ফ্লাইটটি প্রতিদিন স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফিরতি এআই-২৩৮ ফ্লাইটটি ঢাকার থেকে প্রতিদিন বিকেল ৩টা ১০ মিনিটে ছেড়ে ভারতের স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে দিল্লিতে পৌঁছাবে।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ থেকে ভারতে যাত্রী চলাচল গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চিকিৎসার জন্য ভারত এখনও বাংলাদেশিদের অন্যতম প্রধান গন্তব্য। এছাড়া উচ্চশিক্ষা, ব্যবসায়িক সফর, পর্যটন এবং আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যেও প্রতিদিন বিপুল সংখ্যক বাংলাদেশি ভারতে ভ্রমণ করেন। এ কারণে প্রতিদিনের ফ্লাইট চালুর সিদ্ধান্ত যাত্রীদের জন্য ভ্রমণ পরিকল্পনাকে আরও সহজ ও সুবিধাজনক করবে।

ভ্রমণসংশ্লিষ্টরা মনে করছেন, ঢাকা-দিল্লি রুটে অতিরিক্ত ফ্লাইট চালু হওয়ায় আসনসংকট কমবে এবং যাত্রীদের জন্য ভ্রমণের আরও বেশি বিকল্প তৈরি হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও পর্যটন যোগাযোগ আরও গতিশীল হবে।

তবে সংশ্লিষ্টদের মতে, ফ্লাইট সুবিধা বৃদ্ধির পাশাপাশি ভারতীয় ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হলে বাংলাদেশ-ভারত রুটে যাত্রী চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বর্তমানে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করছে। ভ্রমণ খাতের ব্যবসায়ীরা মনে করেন, ভিসা প্রক্রিয়া আরও গতিশীল হলে নতুন ফ্লাইট সুবিধার পূর্ণ সুফল পাওয়া সম্ভব হবে।

বিশ্লেষকদের মতে, এয়ার ইন্ডিয়ার প্রতিদিনের ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত ঢাকা-দিল্লি রুটে যাত্রীসেবার পরিধি বাড়াবে এবং দুই দেশের মধ্যে পর্যটন, ব্যবসা ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোজ ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, ৮২ আরোহী নিয়ে নিরাপদে অবতরণ বিম

1

হংকং-শাহজালাল রুটে ফল আমদানির আড়ালে স্বর্ণ চোরাচালান, এক বছর

2

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম-কুয়ালালামপুর সরাসরি ফ্লাইট চালুর

3

নেতানিয়াহুর উড়োজাহাজ নামবে না নিউইয়র্কে, নিরাপত্তা উদ্বেগে ব

4

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের ‘মাফিয়া নেটওয়ার্ক’,

5

বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা জোরদারে বেবিচকের ১৫ কর্মীর বিশেষ

6

বিমানের উড়োজাহাজে তেলাপোকা-ছারপোকার অভিযোগ, তদন্তের পর ৭ দফা

7

শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১৫০০ গ্রাম স্বর্ণের পে

8

বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নতুন মন্ত্রী এম রশ

9

অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় পেল বেবিচকের চাকরি স্থায়ীকরণের ফাইল

10

বেবিচক কর্মীদের নিজস্ব মেডিকেল সেন্টারের দাবি

11

রিয়াদ এয়ারের প্রথম এয়ারবাস A321neo তৈরি হচ্ছে, ডেলিভারি বছরে

12

শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণে ২০৭০ সালের মাস্টারপ্ল্যান,

13

পুনরায় চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাস

14

চাকরি স্থায়ীকরণ ও ইনক্রিমেন্টের দাবিতে বেবিচক কর্মকর্তা-কর্

15

বাংলাদেশের প্রথম নারী বাণিজ্যিক পাইলট কানিজ ফাতেমা রোকসানার

16

সৌদি আরবে ফ্লাইট চলাচলে কড়াকড়ি: বিঘ্নিত ১৪১ ফ্লাইট, দুর্ভোগে

17

বোয়িং ৭৩৭ ম্যাক্সের সফটওয়্যারে ত্রুটি, অবতরণের বিশেষ পরিস্

18

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিক চালুর লক্ষ্য, বেবিচক চেয়ার

19

৩০ লাখ ইউরো বকেয়া ঋণের অভিযোগে ইস্তাম্বুলে কাসপিয়ান এয়ারলাইন

20