aviation
প্রকাশিত: 31 July 2026, 6:19:17 Pm
অনলাইন সংস্করণ

২২.৫ বিলিয়ন ডলারে ডালাস বিমানবন্দর আধুনিকায়নের ঘোষণা ট্রাম্পের

ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডালাস (Washington Dulles International Airport) আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিকায়নে ২২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি বৃহৎ প্রকল্পের ঘোষণা দিয়েছেন। আগামী ১০ বছরে ধাপে ধাপে বাস্তবায়ন হওয়া এই প্রকল্পের মাধ্যমে বিমানবন্দরটিকে যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক বিমানবন্দরে রূপান্তরের পরিকল্পনা করা হয়েছে।

বুধবার ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প এ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এবং ইউনাইটেড এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট কিরবি উপস্থিত ছিলেন।

ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরে ডালাস বিমানবন্দরের উন্নয়ন নিয়ে কাজ করা হয়েছে এবং বিভিন্ন স্থপতির নকশা পর্যালোচনার পর একটি কার্যকর ও আকর্ষণীয় পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। তাঁর দাবি, প্রকল্প বাস্তবায়ন শেষে ডালাস বিমানবন্দর যুক্তরাষ্ট্রের সেরা বিমানবন্দরগুলোর একটি হবে।

পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরে চারটি নতুন কনকোর্স, প্রধান টার্মিনালের আরও কাছাকাছি পার্কিং সুবিধা এবং সম্প্রসারিত AeroTrain ব্যবস্থা নির্মাণ করা হবে। বর্তমানে ব্যবহৃত পুরোনো মোবাইল লাউঞ্জ বা ‘পিপল মুভার’ ধীরে ধীরে তুলে দেওয়া হবে। বহু বছর ধরে এসব যানবাহন যাত্রীদের অন্যতম বড় অভিযোগের কারণ হয়ে আছে।

এ ছাড়া প্রকল্পের আওতায় প্রায় ৫০ লাখ বর্গফুট নতুন ও সংস্কারকৃত টার্মিনাল ও বাণিজ্যিক এলাকা নির্মাণ করা হবে। আন্তর্জাতিক টার্মিনালও সম্প্রসারণ করা হবে, যাতে যাত্রীরা সরাসরি কাস্টমস এলাকায় যেতে পারেন। ট্রাম্প দাবি করেন, উন্নয়ন শেষে বিমানবন্দরটিতে বিশ্বের সবচেয়ে বড় পার্কিং গ্যারেজগুলোর একটি থাকবে, যেখানে ৩২ হাজার গাড়ি রাখার ব্যবস্থা থাকবে।

ডালাস বিমানবন্দরের সবচেয়ে বড় অপারেটর ইউনাইটেড এয়ারলাইন্সও প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটির যাত্রীরা নতুন অত্যাধুনিক চেক-ইন এলাকা, দ্রুতগতির ব্যাগেজ হ্যান্ডলিং ব্যবস্থা এবং বিশ্বের অন্যতম বড় United Polaris Lounge ব্যবহারের সুযোগ পাবেন।

ইউনাইটেড এয়ারলাইন্সের প্রধান নির্বাহী স্কট কিরবি বলেন, বর্তমানে ব্যবহৃত টার্মিনালটি প্রায় ৪৫ বছর আগে অস্থায়ী ব্যবহারের জন্য নির্মাণ করা হয়েছিল। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে যাত্রীসেবা ও অপারেশনাল সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আসবে।

মার্কিন পরিবহন বিভাগ জানিয়েছে, বিমানবন্দরটি চালু রেখেই ধাপে ধাপে নির্মাণকাজ সম্পন্ন করা হবে। প্রকল্পের অর্থায়ন করবে Metropolitan Washington Airports Authority এবং ডালাসে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইন্সগুলো। অর্থের বড় অংশ কম সুদের পৌর বন্ডের মাধ্যমে সংগ্রহ করা হবে। প্রকল্প বাস্তবায়নে কংগ্রেসের কিছু অনুমোদনও প্রয়োজন হবে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের বসন্তে নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: ABC News

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইকাও অডিটে সাফল্যেই খুলতে পারে ঢাকা–নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট

1

দীর্ঘদিনের পাইলট প্রশিক্ষণ প্রতিষ্ঠান বন্ধ, তদন্তের দাবি এভি

2

থার্ড টার্মিনাল প্রকল্পে অনুমোদনের বাইরে কোনো ব্যয় হয়নি: বেব

3

আগামীকাল থেকে রিয়াদের ফ্লাইট কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক কর

4

যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান, ইজেক্ট করে

5

সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইটের ঘোষণা বিমানমন্ত্রীর

6

২০২৭ সালের হজে বিমান ভাড়া কমল প্রায় ২৫ হাজার টাকা, ঘোষণা হলো

7

সপ্তাহে ৩৬৬ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ভিয়েতনামের লং থান বি

8

অবতরণের আগে পাইলটের চোখে লেজার, ১৫৯ যাত্রী নিয়ে বিপত্তিতে মা

9

বিমানের কাছে বেবিচকের পাওনা ৫ হাজার ৮৪২ কোটি টাকা, বকেয়া আদা

10

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনে আগামী মাসেই ORAT প্রক্র

11

পাঁচ এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, নতুন

12

শাহজালালে লাগেজ চুরি ঠেকাতে ৩২ ক্যামেরা ও ১৮ মনিটর, স্বস্তিত

13

শাহজালালের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতা থেকে ৮০ স্বর্ণবার উ

14

বিমানের বহরে আরও ২১ উড়োজাহাজ যুক্ত করার প্রস্তুতি

15

২০২৫ সালের বিমানবন্দরের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেব

16

আজ রাত থেকে পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢা

17

বিমানের ভেতরেই বারবার মিলছে স্বর্ণের চালান, নজরদারিতে ‘সংরক্

18

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের ১০ লাখ

19

ঢাকা বিমানবন্দরে ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ দুজন আটক

20