aviation
প্রকাশিত: 27 October 2026, 11:26:57 Am
অনলাইন সংস্করণ

আগামীকাল থেকে রিয়াদের ফ্লাইট কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করার আশা সৌদিয়া এয়ারলাইন্সের

​এভিয়েশন বার্তা ডেস্ক

সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (২৮ অক্টোবর, ২০২৬) থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর (RUH) থেকে নিজেদের নিয়মিত ফ্লাইট কার্যক্রম পুরোপুরি শুরু করতে পারে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা 'সৌদিয়া এয়ারলাইন্স'। এয়ারলাইন্সটির অভ্যন্তরীণ ও নির্ভরযোগ্য সূত্রে আজ এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

​সম্প্রতি নিরাপত্তাঝুঁকি ও জরুরি পরিস্থিতির কারণে রিয়াদ বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে সৌদিয়া এয়ারলাইন্সসহ দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল কিংবা অন্য বিমানবন্দরে (যেমন আল কাসিম ও দাম্মাম) স্থানান্তর করা হয়েছিল। গত ২৫ অক্টোবর থেকে রিয়াদ বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনাল আংশিক সচল হলেও অনেক শিডিউল ও টিকিট পুনর্বিন্যাস করার প্রয়োজন পড়ে।

​সৌদিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে কোনো অনাকাঙ্ক্ষিত জটিলতা না এড়াতে এবং ফ্লাইটের নির্দিষ্ট সময় নিশ্চিত হতে যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে অবশ্যই নিজস্ব বুকিং স্ট্যাটাস ও ফ্লাইট শিডিউল অনলাইনে যাচাই করে নেওয়ার অনুরোধ করা হয়েছে।

​পাশাপাশি, রিয়াদগামী বা রিয়াদ ছাড়ার টিকিট যাদের আছে, তাদের প্রয়োজনে রুট বা টিকিট পরিবর্তনের বিষয়ে এয়ারলাইন্সের বিশেষ সুবিধার (Waiver Policy) দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 সূত্র: বেবিচক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তাল

1

শাহজালালে দুই যাত্রীর ব্যাগেজে মিলল ১৫ লিটার বিদেশি মদ

2

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, উল্লেখযোগ্যসংখ্যক বা

3

মামলায় চার্জশিট না হলে পদোন্নতিতে আইনি বাধা নেই: বেবিচক কর্ম

4

ওমানে চালু হলো বিনামূল্যের ১৪ দিনের নতুন ট্যুরিস্ট ভিসা

5

পর্যটন খাত বদলে দিতে ২০ বছরের মহাপরিকল্পনা, চিহ্নিত ১,৪৯৮ পর

6

প্রতিদিন প্রায় ৩০০ ফ্লাইট, বছরে ১ কোটি ২৫ লাখ যাত্রী—শাহজালা

7

বেবিচকে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী, প্রশাসনিক কাজ

8

শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর কাছ থেকে ১ কেজির বেশি স্

9

১০ মাসে উড়োজাহাজে পাখির আঘাত ২১২ বার, প্রতিরোধে বড় উদ্যোগ বে

10

ডিএফটি ও আইকাও অডিট সামনে রেখে জোর প্রস্তুতি বেবিচকের, অগ্রগ

11

প্রায় এক দশক পর আকাশপথে ফিরছে রায়ানি এয়ার, লক্ষ্য হজ-ওমরাহ য

12

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরক

13

এক যুগের আকাশযাত্রা: ইউএস-বাংলার নিরাপদ সেবা ও বহর সম্প্রসার

14

বোয়িং ৭৩৭ ম্যাক্সের সফটওয়্যারে ত্রুটি, অবতরণের বিশেষ পরিস্

15

যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান, ইজেক্ট করে

16

শাহজালালে সোনা চোরাচালান থামছেই না: পাঁচ বছরে জব্দ প্রায় ২ হ

17

শাহজালাল বিমানবন্দরের অ্যাপ্রোনে এক দশক ধরে ১২ পরিত্যক্ত উড়ো

18

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, বেতন ৩৫ হাজার টাকা

19

সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দরে আটক অভিনেতা ডন, পাঠানো হলো আ

20