aviation
প্রকাশিত: 24 August 2026, 7:03:45 Am
অনলাইন সংস্করণ

বেবিচকে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী, প্রশাসনিক কাজে গতি আনতে প্রস্তুত হচ্ছে কার্যালয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দপ্তরে সপ্তাহে একদিন অফিস করার পরিকল্পনা নিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বেবিচক সূত্র জানায়, মন্ত্রীর নিয়মিত অফিস করার জন্য সংস্থাটির সদর দপ্তরের ষষ্ঠ তলায় একটি পৃথক কার্যালয় প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনীয় আসবাব, দাপ্তরিক সুবিধা ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর বিমানমন্ত্রী জানিয়েছিলেন, কাজের সুবিধার্থে প্রতি পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন বেবিচক অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার পরিকল্পনা রয়েছে তার। এর মাধ্যমে মন্ত্রণালয়, বেবিচক ও বিমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ ও সমন্বয় আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, মন্ত্রীর নিয়মিত উপস্থিতি বিমানবন্দর উন্নয়ন, তৃতীয় টার্মিনাল, বিমান নিরাপত্তা, ফ্লাইট পরিচালনা, অবকাঠামো উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অগ্রগতি তদারকিতে সহায়ক হবে।

তাদের মতে, মাঠপর্যায়ে সরাসরি সমন্বয়ের মাধ্যমে প্রশাসনিক জটিলতা কমবে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরও গতি আসবে। একই সঙ্গে বেসামরিক বিমান চলাচল খাতের চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা বাড়বে।

বেবিচকে বিমানমন্ত্রীর এই নিয়মিত অফিস ব্যবস্থা দেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন কার্যক্রমে নতুন ধরনের সমন্বিত ব্যবস্থাপনার সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদ কিং খালিদ বিমানবন্দরে টার্মিনাল ১ ও ২ পুনরায় চালু হচ

1

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, বেতন ৩৫ হাজার টাকা

2

ভারতকে বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ ক

3

কলকাতা বিমানবন্দরের এটিসি ভবনে আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক

4

শাহজালাল বিমানবন্দরের অ্যাপ্রোনে এক দশক ধরে ১২ পরিত্যক্ত উড়ো

5

শাহজালাল বিমানবন্দরের সেবায় সন্তুষ্ট প্রবাসী যাত্রীরা, ট্রলি

6

এফএএর ছাড়পত্র পেল বোয়িং ৭৩৭-৭, বাণিজ্যিক উড়োজাহাজ পরিচালনার

7

বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, ঢাকায় সরাসরি

8

মামলায় চার্জশিট না হলে পদোন্নতিতে আইনি বাধা নেই: বেবিচক কর্ম

9

রোমে ২৮ ঘণ্টার বেশি আটকে বিমানের যাত্রীরা, চেয়ারে-মেঝেতে কাট

10

আজ রাত থেকে পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢা

11

থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি, স্ক্যানার ও দক্ষ জনবল নিয়ে

12

কারিগরি ত্রুটিতে রোমে আটকা বিমানের ফ্লাইট, ঢাকা–টরন্টোর সূচি

13

চাকরি স্থায়ীকরণ ও ইনক্রিমেন্টের দাবিতে বেবিচক কর্মকর্তা-কর্

14

হজ ফ্লাইটের স্লট দ্রুত অনুমোদনে সৌদি আরবের সহযোগিতা চাইল বাং

15

শূন্য খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া, শিগগিরই

16

শাহজালাল বিমানবন্দরে আচারের বয়ামে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ

17

তুরস্কের যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন কারখানা, আন্তর্জাতিক বিম

18

বিমান ও বোয়িংয়ের মধ্যে ১১টি নতুন উড়োজাহাজ সংগ্রহে সম্পূরক চু

19

বাংলাদেশের প্রথম নারী বাণিজ্যিক পাইলট কানিজ ফাতেমা রোকসানার

20