aviation
প্রকাশিত: 20 October 2026, 11:12:15 Am
অনলাইন সংস্করণ

ভারতকে বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে এয়ার ইন্ডিয়া ও পর্যটন মন্ত্রণালয়

এভিয়েশন বার্তা ডেস্ক

ভারতকে আন্তর্জাতিক পর্যটনের অন্যতম প্রধান গন্তব্য এবং বৈশ্বিক এভিয়েশন ও ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এয়ার ইন্ডিয়া। এ চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক এয়ারলাইনস ভারতের পর্যটন মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অংশীদার হিসেবে যুক্ত হলো।

এয়ার ইন্ডিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন অংশীদারত্বের আওতায় ভারতের পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা, বিভিন্ন পর্যটন গন্তব্যের প্রচার, বিদেশি পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা উন্নয়ন এবং ট্রানজিট পর্যটন সম্প্রসারণে যৌথভাবে কাজ করবে দুই পক্ষ।

এ উদ্যোগ বাস্তবায়নে এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক এবং ভারতের পর্যটন মন্ত্রণালয়ের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ প্রচারণাকে সমন্বিতভাবে কাজে লাগানো হবে।

আন্তর্জাতিক পর্যটন বাজারে ভারতের প্রচার বাড়ানোর উদ্যোগ

চুক্তির আওতায় ডিজিটাল মাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং উড়োজাহাজের ইন-ফ্লাইট প্ল্যাটফর্ম ব্যবহার করে যৌথ প্রচারণা চালানো হবে।

পাশাপাশি আন্তর্জাতিক ট্রাভেল অপারেটরদের সঙ্গে কার্যক্রম সম্প্রসারণ, পর্যটন মেলা, রোডশো এবং পরিচিতিমূলক সফর আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যের পর্যটন বোর্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপেক্ষাকৃত কম পরিচিত পর্যটন গন্তব্যগুলোকেও আন্তর্জাতিক বাজারে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

এর ফলে বিদেশি পর্যটকদের কাছে ভারতের ঐতিহাসিক স্থাপনা, সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

দিল্লি ও মুম্বাইকে আন্তর্জাতিক ট্রানজিট হাব করার পরিকল্পনা

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো দিল্লি ও মুম্বাইকে আন্তর্জাতিক ট্রানজিট হাব হিসেবে আরও শক্তিশালী করার উদ্যোগ।

এ লক্ষ্যে দুই পক্ষ ‘স্টপওভার ট্যুরিজম’ কর্মসূচি চালুর সম্ভাবনা যাচাই করবে। এ ধরনের কর্মসূচিতে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের সময় ট্রানজিট যাত্রীরা নির্দিষ্ট সময়ের জন্য মধ্যবর্তী গন্তব্যে অবস্থান করে স্থানীয় পর্যটন আকর্ষণগুলো ঘুরে দেখার সুযোগ পান।

কর্মসূচিটি বাস্তবায়িত হলে এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ট্রানজিট যাত্রীদের ভারতের পর্যটন খাতের সঙ্গে যুক্ত করার নতুন সুযোগ তৈরি হতে পারে।

তবে স্টপওভার কর্মসূচির নির্দিষ্ট সময়সূচি, ভিসা সুবিধা কিংবা অন্যান্য শর্ত এখনো ঘোষণা করা হয়নি।

‘নতুন ভারতকে’ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায় এয়ার ইন্ডিয়া

এয়ার ইন্ডিয়ার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নিপুন আগারওয়াল বলেন, ভারতের নাম বহনকারী এয়ারলাইনস হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির পরিচিতি তুলে ধরার একটি বিশেষ দায়িত্ব রয়েছে এয়ার ইন্ডিয়ার।

তাঁর মতে, পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে এ অংশীদারত্ব ভারতের সম্ভাবনা, বৈচিত্র্য এবং পর্যটন আকর্ষণগুলো বিশ্ববাসীর সামনে আরও কার্যকরভাবে উপস্থাপনের সুযোগ তৈরি করবে।

এয়ার ইন্ডিয়ার গ্রুপ প্রধান (গভর্ন্যান্স, রিস্ক, কমপ্লায়েন্স অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স) পি. বালাজি জানান, কয়েক মাসের আলোচনা শেষে এ সমঝোতা হয়েছে।

তিনি বলেন, সরকারের পর্যটন প্রচার ও ব্র্যান্ডিং সক্ষমতার সঙ্গে এয়ার ইন্ডিয়ার সম্প্রসারিত আন্তর্জাতিক নেটওয়ার্ক যুক্ত হলে ভারতের পর্যটন খাত আরও উপকৃত হবে।

মহারাজা ক্লাবের সদস্যদের জন্য বিশেষ সুবিধার পরিকল্পনা

নতুন অংশীদারত্বের আওতায় এয়ার ইন্ডিয়ার ‘মহারাজা ক্লাব’ লয়্যালটি প্রোগ্রামের সদস্যদের জন্য বিশেষ পর্যটন সুবিধা চালুর বিষয়েও কাজ করবে ভারতের পর্যটন মন্ত্রণালয়।

এর মধ্যে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, জাদুঘর এবং সাংস্কৃতিক আকর্ষণকেন্দ্রে বিশেষ সুবিধা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে এয়ারলাইনসের নিয়মিত যাত্রীদের পর্যটন কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করা সম্ভব হতে পারে।

এক হাজারের বেশি গন্তব্যে সংযোগ এয়ার ইন্ডিয়ার

এয়ার ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে এয়ারলাইনসটি পাঁচ মহাদেশের ৪০টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

এ ছাড়া ২৫টি কোডশেয়ার এবং ১২০টির বেশি ইন্টারলাইন অংশীদারত্বের মাধ্যমে বিশ্বের এক হাজারেরও বেশি গন্তব্যের সঙ্গে ভারতের বিমান যোগাযোগের সুযোগ তৈরি করেছে সংস্থাটি।

এই বিস্তৃত আন্তর্জাতিক নেটওয়ার্ককে পর্যটন প্রচারের সঙ্গে যুক্ত করে বিদেশি পর্যটক আকর্ষণ এবং ভারতের বিমানবন্দরগুলো দিয়ে আন্তর্জাতিক যাত্রী চলাচল বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

পর্যটন মন্ত্রণালয় ও এয়ার ইন্ডিয়ার এ অংশীদারত্ব বাস্তবায়িত হলে ভারতের আন্তর্জাতিক পর্যটন প্রচার, ট্রানজিট যাত্রী আকর্ষণ এবং এভিয়েশন খাতের সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

সূত্র: এয়ার ইন্ডিয়ার সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় শাড়ির আড়ালে কুশ পাচার, শাহজালালে দুই ভারতীয় নাগরিক গ্

1

বিশ্ব পর্যটন দিবসে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি, পর্যটনকে বিশ্ব

2

আইকাও অডিটে সাফল্যেই খুলতে পারে ঢাকা–নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট

3

ইসরায়েলে প্রশিক্ষণ ফ্লাইটে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১

4

এভিয়েশন নিরাপত্তায় দক্ষতা বাড়াতে শাহজালালে ডিএফটি প্রশিক্ষণ

5

উড়োজাহাজে যাত্রীদের মারামারি বাড়ছে, ‘Unruly Passenger’ ঠেকাত

6

ওমানে বাংলাদেশি কৃষিশ্রমিক নিয়োগের সুযোগ, আবেদন শুরু

7

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শু

8

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, বেতন ৩৫ হাজার টাকা

9

১৪০তম ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য বিশেষ ভিসা সু

10

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, কারণ অনুসন্ধানে তদন

11

সিঙ্গাপুর এয়ারলাইনসের হাতে বিশ্বের সেরা এয়ারলাইনসের পুরস্কার

12

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, সপ্তাহে ফ্লাইট বাড়ছ

13

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত

14

DfT অডিটে বাংলাদেশের বিমানবন্দর নিরাপত্তায় বেবিচকের সাফল্য:

15

শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবায় নতুন উদ্যোগ, ট্রলি ব্যবস্থা

16

চীনা কোম্পানির আগ্রহে ফের আলোচনায় খানজাহান আলী বিমানবন্দর প্

17

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, উল্লেখযোগ্যসংখ্যক বা

18

আগস্টে এশিয়া-প্যাসিফিক এয়ারলাইন্সে আন্তর্জাতিক যাত্রী কমেছে,

19

বাংলাদেশ–সৌদি রুটে ফ্লাইট ৪৯ থেকে বেড়ে ৮৫, কমবে টিকিট সংকট

20