aviation
প্রকাশিত: 2 August 2026, 8:01:40 Am
অনলাইন সংস্করণ

চীনা কোম্পানির আগ্রহে ফের আলোচনায় খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প

প্রায় তিন দশক ধরে স্থবির হয়ে থাকা খুলনার খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে একটি চীনা কোম্পানি। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা সম্ভাব্য বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিক আগ্রহপত্র জমা দিয়েছেন।

জানা গেছে, গত ২৫ জুলাই বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যানের সঙ্গে চীনা কোম্পানির প্রতিনিধিরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরে ৩০ জুলাই বেবিচক চেয়ারম্যানের কাছে আগ্রহপত্র পাঠানো হয়।

১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিমানবন্দরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও প্রকল্পটি আর এগোয়নি। ২০১৫ সালে নতুন করে প্রকল্প গ্রহণ এবং জমি অধিগ্রহণ করা হলেও সম্ভাব্যতা সমীক্ষায় নেতিবাচক মতামতের কারণে সেটি আবারও স্থগিত হয়ে যায়।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা জানান, চীনা কোম্পানির আগ্রহপত্র এখন বেবিচকের বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দর, ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও সুন্দরবনকে ঘিরে খুলনা অঞ্চলের শিল্প, বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগে নতুন গতি আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতা থেকে ৮০ স্বর্ণবার উ

1

শাহজালালে ধারাবাহিক অভিযানে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য আ

2

শাহজালালে বারবার অগ্নিকাণ্ড, তদন্তের সুপারিশ বাস্তবায়নে ধীরগ

3

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত

4

প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তিন বিমানবন্দর উন্নয়ন প্রকল্প

5

পিপিপিতে নতুন রূপ পাচ্ছে বগুড়া বিমানবন্দর, আন্তর্জাতিক মানে

6

মান্দালয়ের বিমানবন্দরে ড্রোন হামলা, বন্ধ সব ফ্লাইট

7

চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণের চুড়িসহ যাত্

8

শাহজালালে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার: তদন্তে নতুন তথ্য, নজরদারিতে

9

শাহজালাল বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শন

10

মাঝ-আকাশে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নিচে নেমে গেল দিল্লিগামী উড়ো

11

শাহজালালে প্রায় ৩৯৮ গ্রাম স্বর্ণালংকার, মোবাইল ও ল্যাপটপসহ ত

12

‘ফাইট, নট ফ্লাইট’: শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে যাত্রীদের ওপ

13

ওমানে বাংলাদেশি কৃষিশ্রমিক নিয়োগের সুযোগ, আবেদন শুরু

14

নোজ ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, ৮২ আরোহী নিয়ে নিরাপদে অবতরণ বিম

15

শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণে ২০৭০ সালের মাস্টারপ্ল্যান,

16

মাঝ আকাশে প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত ইনডিগোর উড়োজাহাজ, নি

17

রিয়াদ বিমানবন্দর বন্ধে ২৮ ফ্লাইট ক্ষতিগ্রস্ত, ভোগান্তিতে ৪ হ

18

সৌদি আরবে ফ্লাইট চলাচলে কড়াকড়ি: বিঘ্নিত ১৪১ ফ্লাইট, দুর্ভোগে

19

সাড়ে সাত বছর পর ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

20