aviation
প্রকাশিত: 16 October 2026, 8:50:15 Am
অনলাইন সংস্করণ

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ পালিত

এভিয়েশন বার্তা ডেস্ক

বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও সুদৃঢ় করা এবং নিরাপত্তা বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ পালিত হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উদ্যোগে দেশব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে ১৩ থেকে ১৫ অক্টোবর শাহ মখদুম বিমানবন্দরে এ কার্যক্রম পরিচালিত হয়।

এবারের এভিয়েশন সিকিউরিটি উইকের প্রতিপাদ্য ছিল ‘Security is Everyone’s Responsibility’ অর্থাৎ ‘নিরাপত্তা সবার দায়িত্ব’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সচেতনতা, সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচির অংশ হিসেবে শাহ মখদুম বিমানবন্দরে নিরাপত্তা সচেতনতামূলক ব্যানার প্রদর্শন করা হয়। এতে বিমানবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু নিরাপত্তাকর্মী নয়, বরং বিমানবন্দরে কর্মরত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করা সম্ভব।

দেশব্যাপী ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো বিমানবন্দরগুলোতে নিরাপত্তা সংস্কৃতি জোরদার, নিরাপত্তাসংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতি নিশ্চিত করা।

এ ছাড়া আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) আসন্ন ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম–কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ (USAP-CMA) অডিটকে সামনে রেখে বেবিচকের চলমান প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শাহ মখদুম বিমানবন্দরে এ কর্মসূচির মাধ্যমে নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করতে সম্মিলিত দায়িত্ববোধ, সতর্কতা এবং নিরাপত্তাবিধি মেনে চলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সূত্র: শাহ মখদুম বিমানবন্দর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার ৩৮ বাংলাদেশি দেশে ফ

1

বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় গ্রিস, নবায়ন হচ্ছে শ্রম চুক

2

৭ অক্টোবর এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তির পথে বিমান, বহর

3

১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে বিমানের সব ফ্লাইট স্থগিত

4

থার্ড টার্মিনালে চিহ্নিত ত্রুটি সংশোধনে ব্যবস্থা, ঠিকাদারকেই

5

পায়জামার বেল্টের স্থানে ও আন্ডারওয়্যারে লুকানো ২ কেজি স্বর্ণ

6

যান্ত্রিক ত্রুটিতে সিলেটে আট ঘণ্টা আটকে বিমানের জেদ্দাগামী ফ

7

সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে হুথিদের ফের সতর্কবার্ত

8

শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ, তিন এয়ারলাইন্সের কাছে বেবিচক

9

বিমানবন্ধরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু ক

10

উড়োজাহাজে যাত্রীদের মারামারি বাড়ছে, ‘Unruly Passenger’ ঠেকাত

11

AirAsia-এর অর্থসংকটে সরকারি সহায়তা নিয়ে আলোচনা

12

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর

13

শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও প্রয়োজন ৯০২ কোটি টাকা, যেসব

14

স্পেন ও পর্তুগালে পাইলট নিয়োগে রোডশো করছে এমিরেটস

15

দুবাই-আবুধাবিতে ফ্লাইটে বিলম্ব ও বাতিল, যাত্রীদের স্ট্যাটাস

16

বেহালা বিমানবন্দর পুনরুজ্জীবনের উদ্যোগ, আঞ্চলিক ফ্লাইট চালুর

17

পর্যটনকে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করত

18

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার বিদেশি সিগারেট, স্বর্ণ, নিষি

19

জাতীয় দিবসের ছুটিতে ভিয়েতনামে বিমান টিকিটের চাহিদা তুঙ্গে

20