এভিয়েশন বার্তা ডেস্ক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের তিনটি পদের নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ১০টায় ঢাকার কুর্মিটোলায় সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮ অক্টোবর ২০২৬ তারিখের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (এমটি), জুনিয়র মেকানিক (এমটি) এবং জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কো-অর্ডিনেটর পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
প্রার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রবেশপত্র অনলাইনে ডাউনলোড করা যাবে।
সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (এমটি) ও জুনিয়র মেকানিক (এমটি) পদের প্রবেশপত্র ডাউনলোডের লিংক:
http://bbal.teletalk.com.bd/bbal4/admitcard/
জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কো-অর্ডিনেটর পদের প্রবেশপত্র ডাউনলোডের লিংক:
http://bbal.teletalk.com.bd/bbal8/admitcard/
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না।
এ ছাড়া, পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের আগে প্রার্থীদের প্রবেশপত্রে দেওয়া নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।