aviation
প্রকাশিত: 1 October 2026, 3:12:51 Pm
অনলাইন সংস্করণ

স্কাইওয়ার্ডস মাইলসের মেয়াদ গণনায় নতুন নিয়ম আনছে এমিরেটস

এভিয়েশন বার্তা ডেস্ক

ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম Emirates Skywards-এর Miles-এর মেয়াদ গণনার নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে Emirates। নতুন নিয়মে Miles অর্জনের তারিখ থেকে তিন বছর পর্যন্ত তা বৈধ থাকবে এবং তিন বছর পূর্ণ হওয়ার মাসের শেষ দিনে মেয়াদ শেষ হবে। নতুন ব্যবস্থা কার্যকর হবে ১ জুন ২০২৭ থেকে অর্জিত Miles-এর ক্ষেত্রে।

জন্মমাসের পরিবর্তে অর্জনের তারিখ

বর্তমান নিয়মে Skywards Miles অর্জনের তিন বছর পর সদস্যের জন্মমাসের শেষ দিনে মেয়াদ শেষ হয়। ফলে একই সময়ে Miles অর্জন করলেও জন্মমাসের কারণে সদস্যভেদে মেয়াদে পার্থক্য হতে পারে।

নতুন নিয়মে জন্মমাস আর বিবেচনায় নেওয়া হবে না। যেমন, কোনো সদস্য ১০ জুন ২০২৭ Miles অর্জন করলে সেটি ৩০ জুন ২০৩০ পর্যন্ত ব্যবহার করা যাবে। ফ্লাইটের পাশাপাশি Emirates-এর বিভিন্ন partner-এর মাধ্যমে অর্জিত Miles-এর ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।

তবে ১ জুন ২০২৭-এর আগে অর্জিত Miles বর্তমান নিয়মেই মেয়াদোত্তীর্ণ হবে। ফলে বর্তমানে সদস্যদের অ্যাকাউন্টে থাকা Miles-এর expiry date নতুন নিয়মের কারণে পরিবর্তিত হবে না।

Tier অর্জনের শর্তেও সাময়িক ছাড়

Emirates Skywards সদস্যদের বর্তমান tier ধরে রাখা কিংবা উচ্চতর tier অর্জনের শর্তেও সাময়িক সুবিধা দিয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত স্বাভাবিক প্রয়োজনের ৮০ শতাংশ Tier Miles বা qualifying flights পূরণ করেই যোগ্যতা অর্জন করা যাবে।

এ হিসাবে Silver-এর জন্য ২০ হাজার Tier Miles অথবা ২০টি qualifying flight এবং Gold-এর জন্য ৪০ হাজার Tier Miles অথবা ৪০টি qualifying flight প্রয়োজন। Platinum-এর জন্য ১ লাখ ২০ হাজার Tier Miles-এর পাশাপাশি First বা Business Class-এ অন্তত একটি qualifying flight প্রয়োজন হবে।

সদস্য ৩ কোটি ৮০ লাখের বেশি

২০২৫-২৬ অর্থবছর শেষে Emirates Skywards-এর সদস্যসংখ্যা ৩ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। প্রতি সপ্তাহে নতুন করে ৭৮ হাজারের বেশি সদস্য যুক্ত হচ্ছেন। ২০০০ সালে চালুর পর থেকে সদস্যরা flight rewards ও upgrades-এ ৪৫০ বিলিয়নের বেশি Miles ব্যবহার করেছেন।

নতুন expiry ব্যবস্থা কার্যকর হলে সদস্যদের জন্য Miles-এর মেয়াদ হিসাব করা আরও সরল হবে। বিশেষ করে জন্মমাসের পরিবর্তে প্রতিটি Miles-এর অর্জনের সময়ের ভিত্তিতে নির্দিষ্ট তিন বছরের মেয়াদ থাকায় সদস্যরা তাদের Miles ব্যবহারের পরিকল্পনা আরও সহজে করতে পারবেন।

সূত্র: Emirates; Emirates Skywards

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবিষ্যতের ‘ব্লেন্ডেড-উইং’ উড়োজাহাজ কিনতে যাচ্ছে গালফ এয়ার

1

শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১৫০০ গ্রাম স্বর্ণের পে

2

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে বেবিচকের প্রস্তুতি

3

ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্

4

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতি

5

শাহজালালে স্ক্যানার অপারেটরদের রেডিয়েশন ঝুঁকি, নিরাপত্তা ব্য

6

বিমানের বহরে বড় পরিবর্তন: বোয়িংয়ের পাশাপাশি যুক্ত হচ্ছে ১০ এ

7

ট্রাস্ট ব্যাংক কার্ডে সি পার্ল বিচ রিসোর্টে সর্বোচ্চ ৫৩ শতাং

8

বিমানবন্দরের নিরাপত্তায় কঠোর নির্দেশনা, হাইজ্যাক-নাশকতা মোকা

9

হেলিকপ্টার ভাড়া নিতে চান? জেনে নিন বুকিং থেকে উড্ডয়ন পর্যন্ত

10

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের ১০ লাখ

11

দেড় বছরের বেশি সময় পর মস্কোয় ফিরল সিরিয়ান এয়ারলাইন্স, দামেস্

12

শক্তিশালী ‘নরইস্টার’-এর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর

13

মান্দালয়ের বিমানবন্দরে ড্রোন হামলা, বন্ধ সব ফ্লাইট

14

বিমানবন্দরে চেক-ইন থেকে বোর্ডিং: আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদ

15

রেকর্ড মুনাফায় বিমান, ১৭ হাজার কোটি টাকার সম্পদে বাড়ছে সক্ষম

16

চার্টার্ড ফ্লাইট কী, বাংলাদেশে কীভাবে ভাড়া করবেন—জেনে নিন পু

17

নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্

18

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দ

19

২৫ আগস্ট প্রস্তাব দেবে জাপানি কনসোর্টিয়াম, সেপ্টেম্বরের শেষে

20