ট্রাস্ট ব্যাংক পিএলসির ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য বিশেষ ছাড় সুবিধা দিতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। চুক্তির আওতায় ব্যাংকটির কার্ডধারীরা পাঁচ তারকা এই রিসোর্টে রুম বুকিংয়ে সর্বোচ্চ ৫৩ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
এ ছাড়া সি পার্লের চলমান বিভিন্ন প্রচারণামূলক অফারের ওপর অতিরিক্ত ৭ শতাংশ ছাড় পাবেন ট্রাস্ট ব্যাংকের কার্ডধারীরা। পাশাপাশি সি পার্ল ওয়াটার পার্কে প্রবেশের ক্ষেত্রেও মিলবে ১০ শতাংশ ছাড়।
রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংকটির হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন মো. মোস্তফা মোশাররফ এবং কার্ড ডিভিশনের এফএভিপি শাহ মোহাম্মদ রিয়াজুল করিম। সি পার্লের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব সেলস আমজাদ হোসেন এবং ম্যানেজার অব মারকম অ্যান্ড লজিস্টিকস কাজী মো. তাজিবুল হক।
কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতসংলগ্ন সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায় বিভিন্ন ধরনের রুম ও স্যুইটের পাশাপাশি সুইমিং পুল, শিশুদের জন্য আলাদা জোন, খেলার জায়গা এবং ওয়াটার পার্ক রয়েছে।
এ ছাড়া রিসোর্টটিতে বাংলাদেশি ও আন্তর্জাতিক খাবার পরিবেশনকারী বিভিন্ন রেস্তোরাঁ রয়েছে। পরিবার, অবকাশযাপনকারী পর্যটক, নবদম্পতি এবং করপোরেট গ্রুপসহ বিভিন্ন শ্রেণির অতিথিদের জন্য সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
নতুন এই অংশীদারত্বের মাধ্যমে ট্রাস্ট ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা কক্সবাজার ভ্রমণে সি পার্লের আবাসন ও বিনোদন সুবিধা তুলনামূলক কম খরচে গ্রহণের সুযোগ পাবেন।
মন্তব্য করুন