aviation
প্রকাশিত: 26 July 2026, 4:47:50 Pm
অনলাইন সংস্করণ

৭৪ বছর পর আটলান্টিকের তলদেশে মিলল প্যান অ্যামের ঐতিহাসিক ‘ক্লিপার এ্যান্ডেভার’ উড়োজাহাজের ধ্বংসাবশেষ

দীর্ঘ ৭৪ বছরের অনুসন্ধানের পর আটলান্টিক মহাসাগরের তলদেশে খুঁজে পাওয়া গেছে প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের (প্যান অ্যাম) ঐতিহাসিক ‘ক্লিপার এ্যান্ডেভার’ উড়োজাহাজের ধ্বংসাবশেষ। ১৯৫২ সালে পুয়ের্তো রিকোর উপকূলে ঘটে যাওয়া এই দুর্ঘটনার সঠিক অবস্থান শনাক্ত হওয়ায় বিমান চলাচলের ইতিহাসের একটি দীর্ঘদিনের রহস্যের অবসান ঘটেছে।

ডিসকভারি চ্যানেলের তথ্য অনুযায়ী, এয়ার/সি হেরিটেজ ফাউন্ডেশন এবং ডিপ সি ভিশন যৌথভাবে ‘এক্সপেডিশন আননোন’ অভিযানের অংশ হিসেবে গত ২ জুন পুয়ের্তো রিকোর উত্তর উপকূলে অনুসন্ধান চালায়। আধুনিক স্বয়ংক্রিয় পানির নিচের ড্রোন এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন সোনার প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট গভীরে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।

১৯৫২ সালের ১১ এপ্রিল ডগলাস ডিসি-৪ মডেলের উড়োজাহাজটি ৬৪ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে পুয়ের্তো রিকো থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে উড্ডয়নের কিছুক্ষণ পর ডান পাশের দুটি ইঞ্জিন বিকল হয়ে গেলে পাইলট বাধ্য হয়ে আটলান্টিক মহাসাগরে জরুরি অবতরণ করান।

জরুরি অবতরণ সফল হলেও উড়োজাহাজটি মাত্র তিন মিনিটের মধ্যে সমুদ্রে ডুবে যায়। সে সময় প্রাক-উড্ডয়ন নিরাপত্তা নির্দেশনার অভাব, ভাষাগত প্রতিবন্ধকতা এবং সুনির্দিষ্ট জরুরি উচ্ছেদ পদ্ধতি না থাকায় কেবিনে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

ফলে ব্যক্তিগত লাইফ জ্যাকেট ও উদ্ধার ভেলা থাকা সত্ত্বেও ৫২ জন যাত্রী প্রাণ হারান। দুর্ঘটনা থেকে ১৭ জনকে—১২ জন যাত্রী ও পাঁচজন ক্রু—জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল।

গবেষকদের মতে, ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত হওয়ায় শুধু একটি ঐতিহাসিক বিমান দুর্ঘটনার রহস্যই উন্মোচিত হয়নি, বরং সে সময়ের বিমান নিরাপত্তা ব্যবস্থা, জরুরি উদ্ধার প্রক্রিয়া এবং আধুনিক এভিয়েশন নিরাপত্তার বিকাশ সম্পর্কেও নতুন তথ্য পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেবিচকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদসংখ্যা প্রায় ৯০০; আবেদ

1

থাইল্যান্ড ভ্রমণে বাড়তে পারে খরচ, নতুন তিন ধরনের ফি ও কর মিল

2

শাহজালালে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার: তদন্তে নতুন তথ্য, নজরদারিতে

3

মাউন্ট এথনার অগ্ন্যুৎপাতে কাতানিয়া বিমানবন্দরে প্রায় ৭০০ ফ্ল

4

ব্যাগেজ হ্যান্ডলিংয়ে আরও স্বচ্ছতার উদ্যোগ চেয়ে আইনি নোটিশ, ল

5

বিদেশি এয়ারলাইনের টিকিট কেনা আরও সহজ, আন্তর্জাতিক কার্ড ব্যব

6

২০২৭ সালের মধ্যে লিজে আসছে ১০ উড়োজাহাজ, আন্তর্জাতিক রুট বাড়া

7

কলকাতা বিমানবন্দরের এটিসি ভবনে আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক

8

কারিগরি ত্রুটিতে রোমে আটকা বিমানের ফ্লাইট, ঢাকা–টরন্টোর সূচি

9

জরুরি পরিস্থিতি মোকাবিলায় বেবিচকের অগ্নিনির্বাপণ মহড়া, প্রস্

10

দীর্ঘদিনের পাইলট প্রশিক্ষণ প্রতিষ্ঠান বন্ধ, তদন্তের দাবি এভি

11

মাঝ-আকাশে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নিচে নেমে গেল দিল্লিগামী উড়ো

12

শাহ মখদুম বিমানবন্দরের আধুনিকায়ন প্রকল্পে দীর্ঘসূত্রতা, বাড়ছ

13

ডিজিটাল রূপান্তরে আন্তর্জাতিক স্বীকৃতি পেল এয়ার ইন্ডিয়া

14

বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, ঢাকায় সরাসরি

15

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণে রশিদুজ্জামান মিল্লাতকে আই

16

Qatar Airways পুনরায় প্রবৃদ্ধির পথে, ৫ বছরে যুক্ত হচ্ছে ১৩৮

17

চার্টার্ড ফ্লাইট কী, বাংলাদেশে কীভাবে ভাড়া করবেন—জেনে নিন পু

18

পাঁচ এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, নতুন

19

সৌদি আরবের বিমানবন্দরে অচলাবস্থা: ১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগ

20