aviation
প্রকাশিত: 12 August 2026, 5:48:38 Pm
অনলাইন সংস্করণ

মাউন্ট এথনার অগ্ন্যুৎপাতে কাতানিয়া বিমানবন্দরে প্রায় ৭০০ ফ্লাইট বাতিল

ইতালির সিসিলি দ্বীপে মাউন্ট এথনা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ছাই ছড়িয়ে পড়ায় কাতানিয়া বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতির কারণে প্রায় ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি আড়াই শতাধিক ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে।

ইতালীয় বার্তা সংস্থা আনসার তথ্য অনুযায়ী, ৮ থেকে ১১ আগস্টের মধ্যে কাতানিয়া বিমানবন্দর থেকে প্রায় ৪০০টি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়। বুধবারও আরও ৫২টি ফ্লাইট বাতিলের সূচিতে ছিল।

আগ্নেয়গিরির ছাইয়ের কারণে আড়াই শতাধিক ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে শতাধিক ফ্লাইট কোমিসো বিমানবন্দরে পাঠানো হয়। এ ছাড়া প্রায় ৫০টি ফ্লাইট পালেরমো এবং আরও ২২টি ফ্লাইট ট্রাপানি বিমানবন্দরে অবতরণ করে।

কাতানিয়া বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান স্যাক জানিয়েছে, বায়ুমণ্ডলে আগ্নেয়গিরির ছাই থাকায় বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত সব আগমনী ও বহির্গামী ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে ছাইয়ের মেঘে প্রভাবিত আকাশসীমা বন্ধ রাখার সময়ও বাড়ানো হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ থাকার পর কোমিসো বিমানবন্দর পুনরায় পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে।

সিসিলিতে গ্রীষ্মকালীন পর্যটনের ব্যস্ত মৌসুমে এই পরিস্থিতি তৈরি হওয়ায় হাজারো যাত্রী ও পর্যটক ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে মাউন্ট এথনার কাছাকাছি কাতানিয়া বিমানবন্দরের অবস্থান এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতজনিত ঝুঁকির বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

সিসিলির পূর্ব উপকূলে অবস্থিত মাউন্ট এথনা বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই উড়োজাহাজের ইঞ্জিন ও ফ্লাইট পরিচালনার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান চলাচলে সতর্কতা বজায় রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশে উড়ল বিশ্বের বৃহত্তম ব্যাটারিচালিত উড়োজাহাজ ‘এক্স১’

1

বেবিচকে বড় নিয়োগের সম্ভাবনা, আসতে পারে প্রায় ৯০০ পদের সার্কু

2

১৪০তম ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য বিশেষ ভিসা সু

3

অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, প্রস্ত

4

১ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসের ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২

5

১৮০ দিনে পর্যটন খাতে সরকারের একগুচ্ছ উদ্যোগ, গুরুত্ব পাচ্ছে

6

শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১৫০০ গ্রাম স্বর্ণের পে

7

বিনিয়োগ ও যাত্রীবান্ধব বেসামরিক বিমান চলাচল বিধিমালা প্রণয়নে

8

বেবিচকে বেসামরিক বিমান চলাচলের হুমকি ও ঝুঁকি মোকাবিলায় CATRA

9

শাহজালালে ধারাবাহিক অভিযানে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য আ

10

পর্যটন সহযোগিতা জোরদারে বাংলাদেশ-নেপাল আলোচনা, কক্সবাজারে সর

11

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন সিদ্ধান্ত, একসঙ্গে মিলবে

12

বৈরী আবহাওয়া ও জনবল সংকটে নিউইয়র্কের চার বিমানবন্দরে ফ্লাইটে

13

ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, ২ সেপ্টেম্বর থেক

14

বেবিচক কর্মীদের নিজস্ব মেডিকেল সেন্টারের দাবি

15

শাহ মখদুম বিমানবন্দরের আধুনিকায়ন প্রকল্পে দীর্ঘসূত্রতা, বাড়ছ

16

ফেনম ৩০০ইভি উন্মোচন করল এমব্রায়ের, যুক্ত হলো অটোল্যান্ডসহ নত

17

মাউন্ট এথনার অগ্ন্যুৎপাতে কাতানিয়া বিমানবন্দরে প্রায় ৭০০ ফ্ল

18

শাহজালালে এক ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি স

19

সৌদি আরবে ফের ফ্লাইট বাড়াচ্ছে বিমান, দাম্মাম ও জেদ্দায় নতুন

20