aviation
প্রকাশিত: 20 August 2026, 12:32:43 Pm
অনলাইন সংস্করণ

বেবিচকে বেসামরিক বিমান চলাচলের হুমকি ও ঝুঁকি মোকাবিলায় CATRAC-এর ২য় সভা অনুষ্ঠিত

দেশের বেসামরিক বিমান চলাচল খাতে সম্ভাব্য হুমকি ও ঝুঁকি নিয়মিত মূল্যায়ন, গোয়েন্দা তথ্যের কার্যকর আদান-প্রদান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের লক্ষ্যে Civil Aviation Threat and Risk Assessment Committee (CATRAC)-এর ২য় সভা আজ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন CATRAC-এর সভাপতি ও বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক, বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ইন্টেলিজেন্স ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

স্বাগত বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বেসামরিক বিমান চলাচল খাত সন্ত্রাসবাদ, সাইবার ঝুঁকি, Insider Threat, IED ও Drone হামলাসহ বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব পরিবর্তনশীল হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ICAO-এর Annex 17 অনুযায়ী নিয়মিত নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নে CATRAC গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতোমধ্যে Civil Aviation Risk Context Statement (CARCS) চূড়ান্ত করা হয়েছে এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানের পদ্ধতি সুনির্দিষ্ট করা হয়েছে। এসব কার্যক্রম আসন্ন ICAO Universal Security Audit Programme–Continuous Monitoring Approach (USAP-CMA) অডিটের জন্যও গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টায় দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা আরও সুদৃঢ় ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় CATRAC-এর প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বর্তমান ও উদীয়মান নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় বিমানবন্দরের সাইবার নিরাপত্তা জোরদারের ওপর। ফিশিং, পাসওয়ার্ড চুরি, অননুমোদিত প্রবেশ, যাত্রী ও ফ্লাইটসংক্রান্ত তথ্য চুরিসহ বিভিন্ন সাইবার ঝুঁকি মোকাবিলায় বেবিচকের গৃহীত পদক্ষেপগুলো সভায় তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, NCASP ও ATSP-তে Cybersecurity অন্তর্ভুক্ত করা হয়েছে এবং Civil Aviation Cybersecurity Directives দ্রুত জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া Bangladesh Computer Council (BCC)-এর e-Gov CIRT-এর সঙ্গে Cybersecurity Audit সম্পাদনের জন্য MoU সম্পন্ন হয়েছে। দেশের বিমানবন্দরসমূহকে Critical Information Infrastructure (CII) হিসেবে ঘোষণা করা হয়েছে এবং National Cybersecurity Agency (NCSA) থেকে নিয়মিত নির্দেশনা গ্রহণ করা হচ্ছে।

সভায় Aircraft Search-এর প্রয়োজনীয়তা নির্ধারণে Higher-Risk Designation List (HRDL) প্রণয়নের বিষয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে বাংলাদেশে পরিচালিত ফ্লাইটসমূহের উৎসস্থল, গন্তব্য এবং নিবন্ধনকারী বা পরিচালনাকারী রাষ্ট্র বিবেচনায় কোনো বিমানবন্দর, রাষ্ট্র বা এয়ারলাইন অপারেটরকে HRDL-এ অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা সম্পর্কে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়মিত তথ্য ও মতামত প্রদানের নির্দেশনা দেওয়া হয়। প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর HRDL অনুমোদনের জন্য CATRAC-এ উপস্থাপন করা হবে।

এছাড়া সভায় পরিবর্তনশীল নিরাপত্তা হুমকি মোকাবিলা, সময়োপযোগী গোয়েন্দা তথ্য বিনিময়, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং আন্তঃসংস্থা সমন্বয় আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।

সভায় বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল, বিএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা পরিবেশে হুমকি ও ঝুঁকি মূল্যায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কার্যকর ঝুঁকি মূল্যায়ন, যথাযথ তথ্য বিনিময় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম ICAO-এর আসন্ন নিরাপত্তা অডিট সফলভাবে মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, “আজকের সভায় গৃহীত সিদ্ধান্ত ও সুপারিশসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থার আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ একান্ত প্রয়োজন। বিশেষ করে সময়োপযোগী তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আমরা দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সক্ষম হব বলে আমি আশাবাদী।”

সভাপতি সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক মতামতের জন্য সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে CATRAC-এর ২য় সভার সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, CATRAC-এর পরবর্তী সভা ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝ আকাশে প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত ইনডিগোর উড়োজাহাজ, নি

1

আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে তৃতীয় টার্মিনাল পরিচালনায়

2

শাহজালালে গ্রিন চ্যানেলে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক, মূল্য ১৬

3

রাজশাহী-ঢাকা আকাশপথে ফ্লাইট সংকট, বাড়ছে যাত্রী ভোগান্তি

4

বিদেশি স্টেশনে অনিয়ম-সমন্বয়হীনতার অভিযোগ, শৃঙ্খলা ফেরাতে নতু

5

সক্ষমতার চেয়ে বেশি ফ্লাইটের চাপ শাহজালালে, শীতকালীন সূচিতে স

6

রিয়াদ বিমানবন্দরে হামলায় সৌদিয়ার পাইলটসহ নিহত ৩, ক্ষতিগ্রস্ত

7

প্রায় ৮ বছর পর সিলেটে বিদেশি এয়ারলাইন্স, মাস্কাট রুটে সালামএ

8

দেশে বসেই টাকায় কেনা যাবে বিদেশ ভ্রমণের প্যাকেজ

9

তুরস্কের যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন কারখানা, আন্তর্জাতিক বিম

10

১০ বছর ধরে দখলে শাহজালালের মূল্যবান অ্যাপ্রোন, ১২ পরিত্যক্ত

11

পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় বিলম্ব রূপপুরের দ্বিত

12

বিশ্বের এক নম্বর বিমানবন্দর ইমিগ্রেশন সেবা দিচ্ছে সিঙ্গাপুর

13

প্রায় এক দশক পর আকাশপথে ফিরছে রায়ানি এয়ার, লক্ষ্য হজ-ওমরাহ য

14

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বড় নিয়োগ, ১৩ পদে নেওয়া হবে ২৩৪ জন

15

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রথম বোর্ডিং ব্রিজ ব

16

বিদেশি এয়ারলাইনের টিকিট কেনা আরও সহজ, আন্তর্জাতিক কার্ড ব্যব

17

হজ ফ্লাইটের স্লট দ্রুত অনুমোদনে সৌদি আরবের সহযোগিতা চাইল বাং

18

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) পদ

19

চাকরি স্থায়ীকরণ ও ইনক্রিমেন্টের দাবিতে বেবিচক কর্মকর্তা-কর্

20