aviation
প্রকাশিত: 29 September 2026, 8:35:51 Am
অনলাইন সংস্করণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বড় নিয়োগ, ১৩ পদে নেওয়া হবে ২৩৪ জন

এভিয়েশন বার্তা ডেস্ক

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৮ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১৩ ধরনের পদে মোট ২৩৪ জন বাংলাদেশি নাগরিক নিয়োগের কথা জানানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫৪ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এবং ৫০ জন এয়ারক্রাফট মেকানিক নিয়োগ দেওয়া হবে।

এভিয়েশন ও কারিগরি পদে বড় সুযোগ

নিয়োগের তালিকায় সহকারী ব্যবস্থাপক পর্যায়ে হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল), প্রশিক্ষণ (অপারেশনস টেকনিক্যাল), প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন, অ্যারোস্পেস ও এভিওনিক্স পদ রয়েছে। এছাড়া লাইব্রেরি, টেকনিক্যাল ওয়ার্কশপ, প্রিন্টিং, মেডিকেল টেকনোলজিস্ট ও জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট পদেও জনবল নেওয়া হবে। 

এয়ারক্রাফট মেকানিকের ৫০টি পদের জন্য CAAB/EASA Part-147 অনুমোদিত B1.1 (Aircraft Turbine) অথবা B2 (Avionics) কোর্স সফলভাবে সম্পন্ন করার শর্ত রাখা হয়েছে। 

আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর

অনলাইনে আবেদন শুরু হবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় এবং শেষ হবে ২০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টায়। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে এবং সন্তোষজনকভাবে চুক্তির মেয়াদ শেষ হলে যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। 

পদভেদে আবেদন ফি ২২৩ টাকা থেকে ৬৬৯ টাকা। আবেদনকারীদের নির্ধারিত যোগ্যতা ও বয়সসীমা যাচাই করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। 

Link: https://biman.gov.bd/

সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দশক পর আবার আলোচনায় খানজাহান আলী বিমানবন্দর, আগ্রহ চীন ও

1

সেপ্টেম্বরে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট ফের চালু করবে এয়ার ইন্

2

শাহজালালে ৮৬১ গ্রাম স্বর্ণসহ ৩ জন আটক, উদ্ধার স্বর্ণের মূল্য

3

সৌদি বিমানবন্দরে হামলা: রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট

4

কর্মস্পৃহা বাড়াতে লাঞ্চ ভাতা চান বেবিচক কর্মকর্তারা

5

সবুজ এভিয়েশনের পথে বাংলাদেশ, টেকসই বিমান জ্বালানি (SAF) ব্যব

6

বাংলাদেশিদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা, এক প্যাকেজেই ভিসা-

7

অস্থায়ীভাবে সৃষ্ট ২,৩১১টি পদের মেয়াদ সংরক্ষণে অর্থ বিভাগের অ

8

বিমানের ৯ পদে লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

9

আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর এখন ই

10

৯/১১ হামলার ২৫ বছর: বৈশ্বিক বিমান নিরাপত্তা জোরদারে নতুন অঙ্

11

কমোডের ট্যাংকে ‘স্বর্ণের গুপ্তভাণ্ডার’, উদ্ধার ৪.২০৪ কেজি স্

12

রাতে হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, বাড়ছে

13

২১ নতুন বোয়িংয়ে ইতিহাস গড়তে যাচ্ছে ইউএস-বাংলা, বিনিয়োগ ১৪ হা

14

চাকরি স্থায়ীকরণ ও ইনক্রিমেন্টের দাবিতে বেবিচক কর্মকর্তা-কর্

15

খালেদা জিয়ার হাত ধরে যাত্রা, তিন দশকেও চালু হয়নি খানজাহান আল

16

বিমানবন্দরে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করা হবে: প্রতিমন্ত

17

বেবিচকে ১৪তম থেকে ২০তম গ্রেডের অপেক্ষমাণ তালিকার ফল প্রকাশ,

18

১৯৬০ থেকে ১৫০ কোটি যাত্রী সামলেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্

19

সব পাইলটের বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার

20