aviation
প্রকাশিত: 14 July 2026, 3:38:11 Am
অনলাইন সংস্করণ

কার্গো ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টা কার্যক্রম চলমান, দ্রুত পণ্য খালাসে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা

সাম্প্রতিক বৃষ্টিপাতের মধ্যে বিমানবন্দরের কার্গো এলাকায় আমদানিকৃত পণ্য ব্যবস্থাপনা ও সংরক্ষণ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে। কার্গো পণ্যের নিরাপত্তা নিশ্চিত এবং দ্রুত খালাস প্রক্রিয়া সচল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

এদিকে কার্গো এলাকায় পণ্যের চাপ কমাতে আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিজ নিজ মালামাল দ্রুত খালাস ও গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও কিছু পণ্য সময়মতো গ্রহণ না করায় কার্গো এলাকায় অতিরিক্ত পণ্যের চাপ সৃষ্টি হচ্ছে। এর ফলে নতুন করে আসা পণ্য ব্যবস্থাপনায়ও বাড়তি চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।

সংশ্লিষ্টরা বলেন, “কার্গো ব্যবস্থাপনায় আমাদের কার্যক্রম ২৪ ঘণ্টাই চলমান রয়েছে। যেসব পণ্য খালাসের জন্য প্রস্তুত, সংশ্লিষ্টরা সেগুলো দ্রুত গ্রহণ করলে কার্গো এলাকায় পণ্যের চাপ ও জট অনেকটাই কমে আসবে। এতে নতুন পণ্য আরও সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে।”

তাঁরা আরও বলেন, কার্গো পণ্যের সুরক্ষা ও দ্রুত হ্যান্ডলিং নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মীরা সার্বক্ষণিকভাবে কাজ করছেন। বিদ্যমান পরিস্থিতিতে আমদানিকারক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কার্গো কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে খালাসযোগ্য পণ্য দ্রুত গ্রহণের মাধ্যমে কার্গো এলাকায় পণ্যের চাপ কমাতে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানিকারকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় টার্মিনাল পরিচালনায় চূড়ান্ত নেগোশিয়েশন শুরু আজ, আলোচনা

1

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ১৬ কেজি স্বর্ণ জব্দ

2

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ২২ ঘণ্টা পর সিলেট ছাড়ল বিমানের জেদ্দ

3

ঢাকা বিমানবন্দরে ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ দুজন আটক

4

রোমে আটকে বিমানের উড়োজাহাজ, মেরামতে ঢাকা থেকে গেল প্রকৌশলী দ

5

শক্তিশালী ‘নরইস্টার’-এর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর

6

হাতিরঝিলে ১৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক হাফ ম্যারাথন, অংশ নেবেন

7

শাহজালালে সোনা চোরাচালান থামছেই না: পাঁচ বছরে জব্দ প্রায় ২ হ

8

ফ্লাইটে দুই যাত্রীর হুমকি, সহযাত্রীদের হাতে আটক

9

কলকাতা বিমানবন্দরের এটিসি ভবনে আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক

10

১০ বছর ধরে দখলে শাহজালালের মূল্যবান অ্যাপ্রোন, ১২ পরিত্যক্ত

11

তৃতীয় দিনের মতো চলছে থার্ড টার্মিনাল পরিচালনা নেগোশিয়েশন, দ্

12

আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর এখন ই

13

শাহজালালে ধারাবাহিক অভিযানে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য আ

14

যাত্রী থেকে কার্গোতে নতুন অধ্যায়: নিজস্ব মালবাহী ফ্লাইট চালু

15

সপ্তাহব্যাপী পর্যটন দিবসের আয়োজনে থাকছে ১৩ ক্যাটাগরিতে পুরস্

16

সন্দেহ হলেই যাত্রী ছাড়াই লাগেজ খুলে তল্লাশি করবে থাইল্যান্ডে

17

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম-কুয়ালালামপুর সরাসরি ফ্লাইট চালুর

18

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চ

19

সৌদির সঙ্গে সপ্তাহে ২১ কার্গো ফ্লাইটের সুযোগ, ইউরোপেও পণ্য প

20