aviation
প্রকাশিত: 26 July 2026, 5:27:48 Am
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার হাত ধরে যাত্রা, তিন দশকেও চালু হয়নি খানজাহান আলী বিমানবন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রকল্প খানজাহান আলী বিমানবন্দর আজও চালু হয়নি। প্রায় তিন দশক আগে, ১৯৯৬ সালের ২৭ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাগেরহাটের রামপালের ফয়লা এলাকায় বিমানবন্দরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তবে জমি অধিগ্রহণ ও প্রাথমিক কাজের পর নানা কারণে প্রকল্পটি দীর্ঘ সময় স্থবির হয়ে পড়ে।

খুলনা–মোংলা মহাসড়কের পাশে খুলনা, বাগেরহাট ও মোংলা অঞ্চলের যোগাযোগের সুবিধা বিবেচনায় বিমানবন্দরটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। শুরুতে এটিকে স্বল্প দূরত্বের (STOL) বিমানবন্দর হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। সে সময় প্রায় ৯৭.৫৫ একর জমি অধিগ্রহণ করে মাটি ভরাটের কাজও সম্পন্ন করা হয়।

পরবর্তী সময়ে বিমানবন্দরটিকে পূর্ণাঙ্গ আঞ্চলিক বিমানবন্দরে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ২০১১ সালে প্রকল্প সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয় এবং অতিরিক্ত জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়। পরে ২০১৫ সালে একনেক প্রকল্পটি অনুমোদন দেয়। তবে অর্থায়ন, নীতিগত পরিবর্তন এবং বাস্তবায়ন-সংক্রান্ত নানা কারণে প্রকল্পটি কাঙ্ক্ষিত অগ্রগতি পায়নি।

বিশেষজ্ঞদের মতে, বিমানবন্দরটি চালু হলে মোংলা সমুদ্রবন্দর, সুন্দরবন, শিল্পাঞ্চল, পর্যটন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিনিয়োগ ও বাণিজ্যে নতুন গতি আসবে। তাই দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন মহল প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা কোম্পানির আগ্রহে ফের আলোচনায় খানজাহান আলী বিমানবন্দর প্

1

শাহজালাল বিমানবন্দরে ১২ পরিত্যক্ত উড়োজাহাজ বিক্রির উদ্যোগ, স

2

ভারতীয় শাড়ির আড়ালে কুশ পাচার, শাহজালালে দুই ভারতীয় নাগরিক গ্

3

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে প্রতিযো

4

সক্ষমতার চেয়ে প্রায় ৫৯ শতাংশ বেশি যাত্রী সামলাচ্ছে শাহজালাল

5

জ্বালানি খরচ ও আর্থিক চাপের মধ্যে নতুন এয়ারবাস বিক্রি করল এয়

6

বিমানের বহরে বড় পরিবর্তন: বোয়িংয়ের পাশাপাশি যুক্ত হচ্ছে ১০ এ

7

প্রধানমন্ত্রীর জাপান সফরে থার্ড টার্মিনাল পরিচালনা ও চালুর ব

8

বিমানের দুই বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে আইএমএম মডিফিকেশন সম্পন্ন

9

যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল ত্রুটিতে ১৫০টির বেশি ফ্লাই

10

ট্রাফিক হেলপার পদে নির্বাচিত ৮৭ প্রার্থীকে নিয়োগের জন্য ডাকল

11

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণের প্রভাব, ঢাকা থেকে পাঁচ ফ্লাইট ব

12

পাঁচ এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, নতুন

13

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের বিমান চলাচল, বেড়েছে ভাড়

14

শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণে ২০৭০ সালের মাস্টারপ্ল্যান,

15

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, উল্লেখযোগ্যসংখ্যক বা

16

বোয়িং ৭৪৭ থেকে ফ্লাইট বন্ধ: যেভাবে হারিয়ে গেল দেশের প্রথম বে

17

৩২ বছর পর চালুর পথে কুমিল্লা বিমানবন্দর, প্রস্তুতি নিচ্ছে সর

18

পায়জামার বেল্টের স্থানে ও আন্ডারওয়্যারে লুকানো ২ কেজি স্বর্ণ

19

পাকিস্তানের আকাশসীমা জটিলতা কাটিয়ে শুক্রবার ঢাকায় আসছে রূপপু

20