aviation
প্রকাশিত: 9 October 2026, 6:14:24 Pm
অনলাইন সংস্করণ

ট্রাফিক হেলপার পদে নির্বাচিত ৮৭ প্রার্থীকে নিয়োগের জন্য ডাকল বিমান

ভিয়েশন বার্তা ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদে চূড়ান্তভাবে নির্বাচিত ৮৭ জন প্রার্থীকে নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১২ অক্টোবর (সোমবার) রাজধানীর কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে তাঁদের উপস্থিত হতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে বিমানের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্য থেকে নির্ধারিত রোল নম্বরধারীদের ডাকা হয়েছে। তবে তাঁদের নিয়োগ পুলিশ তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে সম্পন্ন হবে।

দুই ধাপে উপস্থিত হতে হবে প্রার্থীদের

বিমান কর্তৃপক্ষের প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ৮৭ জন প্রার্থীকে দুটি দলে ভাগ করা হয়েছে।

প্রথম দলে ৪৬ জন প্রার্থীকে ১২ অক্টোবর সকাল ১১টায় এবং দ্বিতীয় দলে ৪১ জন প্রার্থীকে একই দিন দুপুর ২টায় উপস্থিত হতে বলা হয়েছে।

প্রার্থীদের নির্ধারিত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনের নিয়োগ শাখায় উপস্থিত হতে হবে।

সঙ্গে আনতে হবে যেসব কাগজপত্র

নিয়োগের জন্য উপস্থিত হওয়ার সময় প্রার্থীদের তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।

নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ও উপস্থিতির সময়সূচি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে তৃতীয় টার্মিনাল পরিচালনায়

1

প্রথমবার আকাশে উড়ল Airbus A350F, শুরু হলো নয় মাসের ফ্লাইট পর

2

১০ মাসে উড়োজাহাজে পাখির আঘাত ২১২ বার, প্রতিরোধে বড় উদ্যোগ বে

3

ট্রাস্ট ব্যাংক কার্ডে সি পার্ল বিচ রিসোর্টে সর্বোচ্চ ৫৩ শতাং

4

এক ফ্লাইটের ৭ যাত্রীর ব্যাগে বিদেশি মদের চালান, শাহজালালে আট

5

বারাণসী বিমানবন্দরে যাত্রীর পিস্তল থেকে গুলি, নিরাপত্তারক্ষী

6

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ চুক্তির

7

উড়োজাহাজে যাত্রীদের মারামারি বাড়ছে, ‘Unruly Passenger’ ঠেকাত

8

তৃতীয় টার্মিনাল উদ্বোধনের শেষ মুহূর্তে পুরোনো ইস্যু কেন সামন

9

বিদেশি পাসপোর্টধারীদের জন্য অনলাইনে ইডি কার্ড ও অন-অ্যারাইভা

10

বিমানের কাছে বেবিচকের পাওনা ৫ হাজার ৮৪২ কোটি টাকা, বকেয়া আদা

11

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের আন্তর্জাতিক ফ্লাইটে সংকট, কয়েকটি

12

কারিগরি ত্রুটিতে রোমে আটকা বিমানের ফ্লাইট, ঢাকা–টরন্টোর সূচি

13

৩৪ দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন

14

অভিযোগের পর বিমানের প্রকৌশল বিভাগে পদোন্নতি কার্যক্রম স্থগিত

15

শাহজালালে লাগেজ চুরি ঠেকাতে ৩২ ক্যামেরা ও ১৮ মনিটর, স্বস্তিত

16

রিয়াদ থেকে টোকিওতে সরাসরি ফ্লাইট চালু করছে সৌদিয়া, শুরু ১৭ ন

17

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভ

18

অনুমোদনহীন ড্রোনে বিমান চলাচলে ঝুঁকি, বিশ্বের বহু বিমানবন্দর

19

কার্গো সংকট কাটাতে শাহজালালে এআই ব্যবহারের উদ্যোগ, হচ্ছে নতু

20