aviation
প্রকাশিত: 25 October 2026, 1:04:41 Pm
অনলাইন সংস্করণ

সৌদি বিমানবন্দরে হামলা: রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ৪ নভেম্বর পর্যন্ত

​এভিয়েশন বার্তা ডেস্ক

​সৌদি আরবের বিমানবন্দরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা–দাম্মাম ও ঢাকা–রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই দুই রুটের সব ধরনের নিয়মিত ফ্লাইট চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

​রবিবার এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থা জানায়, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে পৃথক বিজ্ঞপ্তিতে দাম্মাম রুটে ২৫ অক্টোবর এবং রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ঘোষণা করা হয়েছিল।

​তবে এই সময়ে সৌদি আরবে গমনেচ্ছু বা দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের জন্য জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের বিকল্প সুযোগ থাকছে। যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা সামাল দিতে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে দৈনিক দুটি করে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি, যা ৪ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। এর পাশাপাশি ঢাকা–মদিনা রুটেও নিয়মিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

​বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও জানিয়েছে, স্থগিত হওয়া রুটগুলোতে ফ্লাইট পুনরায় চালু ও পরিবর্তিত সময়সূচির বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। টিকিট রি-ইস্যু, রিফান্ড কিংবা ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য সংশ্লিষ্ট যাত্রীদের নিকটস্থ বিমান সেলস সেন্টার অথবা কল সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

​সূত্র: জনসংযোগ বিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইফুন ‘ডলফিনে’র তাণ্ডবের শঙ্কায় জাপানে ৫০০ ফ্লাইট বাতিল, সর

1

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিরাপত্তায় ৩৬টি এআই ক্যামেরা, তদন

2

Qatar Airways পুনরায় প্রবৃদ্ধির পথে, ৫ বছরে যুক্ত হচ্ছে ১৩৮

3

১০টি এয়ারবাস উড়োজাহাজ কিনছে বিমান, বহরে যুক্ত হবে A350-900 ও

4

ইউএস-বাংলা এয়ারলাইন্সে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, আবেদন শ

5

বোয়িং ৭৩৭ ম্যাক্সের সফটওয়্যারে ত্রুটি, অবতরণের বিশেষ পরিস্

6

কক্সবাজার বিমানবন্দরে ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ পালিত

7

২০২৭ সালের এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান, দুই দেশের

8

যাত্রীর মৃত্যুতে মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট

9

বেবিচকে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী, প্রশাসনিক কাজ

10

আলজেরিয়ার আকাশসীমায় আমিরাতের উড়োজাহাজ নিষিদ্ধ

11

পর্যটন সহযোগিতা জোরদারে বাংলাদেশ-নেপাল আলোচনা, কক্সবাজারে সর

12

গ্লোবাল সেল ঘোষণা রিয়াদ এয়ারের, ভাড়ায় মিলবে ২০% পর্যন্ত ছাড়

13

বিশ্বের এক নম্বর বিমানবন্দর ইমিগ্রেশন সেবা দিচ্ছে সিঙ্গাপুর

14

১ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসের ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২

15

বরিশাল বিমানবন্দরে উন্নয়ন চলছে, কাটছে না যাত্রী ও ফ্লাইট সংক

16

ঢাকা বিমানবন্দরে তিন অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণালংকারসহ ৭ জন আ

17

১০ মাসে উড়োজাহাজে পাখির আঘাত ২১২ বার, প্রতিরোধে বড় উদ্যোগ বে

18

বিমানে ২৫ বৈমানিকের পদোন্নতি ও পদায়ন, থাকছে প্রশিক্ষণসহ নানা

19

ফেনম ৩০০ইভি উন্মোচন করল এমব্রায়ের, যুক্ত হলো অটোল্যান্ডসহ নত

20