aviation
প্রকাশিত: 22 July 2026, 1:23:34 Pm
অনলাইন সংস্করণ

৭৪ বছর পর মিলল প্যান অ্যামের বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ, এই দুর্ঘটনার পরই চালু হয় প্রি-ফ্লাইট নিরাপত্তা ব্রিফিং

প্রায় ৭৪ বছর আগে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হওয়া প্যান অ্যামের "ক্লিপার এনডেভার" উড়োজাহাজের ধ্বংসাবশেষ অবশেষে খুঁজে পেয়েছেন অনুসন্ধানকারীরা। ১৯৫২ সালের ভয়াবহ ওই দুর্ঘটনায় ৫২ জন প্রাণ হারিয়েছিলেন। বিমান চলাচলের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়, কারণ এই দুর্ঘটনার পরই যাত্রীদের জন্য বাধ্যতামূলক প্রি-ফ্লাইট নিরাপত্তা ব্রিফিং চালু করা হয়।

ডিসকভারি চ্যানেলের "এক্সপিডিশন আননোন" এবং এয়ার/সি হেরিটেজ ফাউন্ডেশন যৌথভাবে গত মাসে পুয়ের্তো রিকোর উত্তর উপকূলে সমুদ্রের প্রায় ২ হাজার ফুট গভীরে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ শনাক্ত করে। মঙ্গলবার এক বিবৃতিতে ডিসকভারি এই তথ্য নিশ্চিত করেছে।

১৯৫২ সালের ১১ এপ্রিল ডগলাস ডিসি-৪ মডেলের উড়োজাহাজটি পুয়ের্তো রিকো থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই বিপর্যয়ের মুখে পড়ে। উড়োজাহাজটির ডান পাশের দুটি ইঞ্জিন বিকল হয়ে গেলে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে সমুদ্রে অবতরণের মাত্র তিন মিনিটের মধ্যেই উড়োজাহাজটি ডুবে যায়।

দুর্ঘটনার সময় উড়োজাহাজে ৬৪ জন যাত্রী ও পাঁচজন ক্রু সদস্য ছিলেন। প্রাথমিক আঘাত থেকে অনেকেই বেঁচে গেলেও যথাযথ নিরাপত্তা নির্দেশনা না থাকা, ভাষাগত জটিলতা এবং সমন্বিত উদ্ধার কার্যক্রমের অভাবে মাত্র ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। প্রাণ হারান ৫২ জন।

অনুসন্ধানকারী দল হাই-রেজল্যুশন সোনার প্রযুক্তি এবং একটি স্বয়ংক্রিয় পানির নিচের ড্রোন ব্যবহার করে গত ২ জুন ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করে। পরে ধারণ করা ছবিতে উড়োজাহাজের গায়ে প্যান অ্যামের পরিচিত লোগো স্পষ্টভাবে দেখা গেলে সেটির পরিচয় নিশ্চিত হয়।

এয়ার/সি হেরিটেজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা রাস ম্যাথিউস বলেন, এই আবিষ্কার একই সঙ্গে আবেগঘন ও ঐতিহাসিক। তাঁর ভাষায়, বহু বছর আগে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি নতুন করে সামনে এসেছে।

"এক্সপিডিশন আননোন"-এর উপস্থাপক জশ গেটস জানান, বিশ্বের অত্যাধুনিক সোনার প্রযুক্তিসম্পন্ন একটি গবেষণা জাহাজ তাদের অনুসন্ধানে সহায়তা করে। প্রায় ৩০ ঘণ্টা সমুদ্রতল স্ক্যান করার পর ধ্বংসাবশেষের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়।

তবে ধ্বংসাবশেষ উদ্ধারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুর্ঘটনাস্থলকে নিহতদের শেষ বিশ্রামস্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে। এয়ার/সি হেরিটেজ ফাউন্ডেশন এখন পুয়ের্তো রিকো সরকারের সঙ্গে সমন্বয় করে স্থানটি সংরক্ষণ এবং নিহতদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নিয়েছে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া দুজনের মধ্যে বর্তমানে জীবিত রয়েছেন ১০২ বছর বয়সী এক নারী, যিনি সে সময় নার্স হিসেবে কাজ করতেন এবং দুর্ঘটনার পর উড়োজাহাজের দরজা খুলে যাত্রীদের বের হতে সহায়তা করেছিলেন। অপরজন ছিলেন এক শিশু, যাকে সমুদ্রের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

দুর্ঘটনার তদন্তের পর যুক্তরাষ্ট্রের তৎকালীন সিভিল অ্যারোনটিক্স বোর্ড বিমান নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করে। এরই ধারাবাহিকতায় যাত্রীদের লাইফ ভেস্ট, লাইফ রাফট এবং জরুরি নির্গমনপথ ব্যবহারের নিয়ম সম্পর্কে উড্ডয়নের আগে বাধ্যতামূলক নিরাপত্তা ব্রিফিং চালু হয়, যা আজও বিশ্বের প্রায় সব বাণিজ্যিক ফ্লাইটে অনুসরণ করা হয়।

জশ গেটস বলেন, “আজ আমরা যখন উড়োজাহাজে ওঠার আগে নিরাপত্তা নির্দেশনা শুনি, তখন তার পেছনে রয়েছে ‘ক্লিপার এনডেভার’-এর সেই মর্মান্তিক দুর্ঘটনা থেকে নেওয়া শিক্ষা।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেদ্দায় বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা: রিয়াদ যাত্রীদ

1

সৌদি আরবের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ, ১০০ ফ্লাই

2

জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: পর্যটনমন

3

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান তদন্তে তিন সদস্যের কম

4

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সোমবা

5

শাহজালালে দুবাই-দিল্লিফেরত যাত্রীদের ব্যাগে স্বর্ণ-সিগারেট-গ

6

বৈরী আবহাওয়া কাটিয়ে শাহজালাল বিমানবন্দরের পরিস্থিতি সম্পূর্ণ

7

শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ার একাধিক বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

8

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনে আগামী মাসেই ORAT প্রক্র

9

আইকাও অডিটে সাফল্যেই খুলতে পারে ঢাকা–নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট

10

উড়োজাহাজে যাত্রীদের মারামারি বাড়ছে, ‘Unruly Passenger’ ঠেকাত

11

শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি সরাসরি দেখবেন যাত্রীরা,

12

অনুমোদনহীন ড্রোনে বিমান চলাচলে ঝুঁকি, বিশ্বের বহু বিমানবন্দর

13

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

14

শাহজালালে গুলিভর্তি ব্যাগ: নিরাপত্তায় গাফিলতিতে কঠোর অবস্থান

15

বেনামি অভিযোগে ব্যবস্থা নয়, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তদ

16

আগুনের ঘটনার পর শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বন্ধ

17

রিয়াদ কিং খালিদ বিমানবন্দরে টার্মিনাল ১ ও ২ পুনরায় চালু হচ

18

এফএএর ছাড়পত্র পেল বোয়িং ৭৩৭-৭, বাণিজ্যিক উড়োজাহাজ পরিচালনার

19

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নজরদারিতে বসছে ৩০টি এআই ক্যামেরা

20