aviation
প্রকাশিত: 24 July 2026, 9:06:49 Am
অনলাইন সংস্করণ

ফার্নবরো এয়ারশোতে শত শত উড়োজাহাজের অর্ডার, এগিয়ে বোয়িং-এয়ারবাস-এমব্রায়ার

যুক্তরাজ্যে অনুষ্ঠিত ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ারশো ২০২৬-এ বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং, এয়ারবাস ও এমব্রায়ার শত শত নতুন উড়োজাহাজের অর্ডার পেয়েছে। লিজিং কোম্পানি ও বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের বড় অর্ডারে জমে উঠেছে এবারের এয়ারশো।

মার্কিন নির্মাতা বোয়িং সবচেয়ে বড় অর্ডারগুলোর একটি পেয়েছে এসএমবিসি অ্যাভিয়েশন ক্যাপিটাল থেকে। প্রতিষ্ঠানটি ৬০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ১০ এবং ৪০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এরক্যাপ ১৫টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার কেনার চূড়ান্ত অর্ডার নিশ্চিত করেছে। ফিলিপাইন এয়ারলাইন্স ২০টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, উগান্ডা এয়ারলাইন্স ৮টি (৪টি ৭৩৭-৮ ও ৪টি ৭৮৭-৯), এমএসসি এয়ার কার্গো ৫টি বোয়িং ৭৭৭-৮ ফ্রেইটার এবং লুক্সএয়ার ২টি বোয়িং ৭৩৭-১০ অর্ডার দিয়েছে। একই সঙ্গে রিয়াদ এয়ার পূর্বে দেওয়া ২৮টি বোয়িং উড়োজাহাজের অপশন নিশ্চিত করেছে।

ইউরোপীয় নির্মাতা এয়ারবাসও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এসএমবিসি অ্যাভিয়েশন ক্যাপিটাল ৬৫টি এ৩২১নিও এবং ৩৫টি এ৩২০নিও অর্ডার দিয়েছে। ফিলিপাইন এয়ারলাইন্স ৯টি এ৩৫০-১০০০ কেনার জন্য সমঝোতা স্মারক (MoU) সই করেছে। এছাড়া ফ্লাইনাস ৫টি এ৩৩০-৯০০ ও ২০টি এ৩২১নিও, বারমুডএয়ার ১০টি এ২২০-৩০০ এবং তাজিকিস্তানের শোহিন এয়ারলাইন্স ৪টি এ৩২০নিও পরিবারের উড়োজাহাজ অর্ডার করেছে।

অন্যদিকে ব্রাজিলের এমব্রায়ার আঞ্চলিক জেটের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। আব্রা গ্রুপ ২০টি ই১৯৫-ই২, স্পেনের বিন্টার ৫টি ই১৯৫-ই২ এবং জাপানের ফুজি ড্রিম এয়ারলাইন্স ২টি ই১৭৫ উড়োজাহাজ কেনার চুক্তি করেছে।

এভিয়েশন বিশ্লেষকদের মতে, এবারের ফার্নবরো এয়ারশোতে প্রাপ্ত বিপুল অর্ডার বিশ্বব্যাপী বিমান ভ্রমণের চাহিদা বৃদ্ধি এবং এয়ারলাইন্সগুলোর বহর আধুনিকায়নের ধারাবাহিকতাকেই আরও স্পষ্ট করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপের সঙ্গে বিমান চলাচলে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ, বহর

1

বিদেশি এয়ারলাইনের টিকিট কেনা আরও সহজ, আন্তর্জাতিক কার্ড ব্যব

2

মাউন্ট এটনার ছাইয়ে টানা পাঁচ দিন বন্ধ ইতালির কাতানিয়া বিমানব

3

বিমানে হ্যান্ড ব্যাগেজে যেসব জিনিস নেওয়া নিষিদ্ধ, ভ্রমণের আগ

4

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরক

5

হেলিকপ্টার ভাড়া নিতে চান? জেনে নিন বুকিং থেকে উড্ডয়ন পর্যন্ত

6

থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি ৫৭ শতাংশ সম্পন্ন: বিমান পরিব

7

বেবিচকে বড় নিয়োগের সম্ভাবনা, আসতে পারে প্রায় ৯০০ পদের সার্কু

8

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

9

ব্যয় কমাতে ৫০০ কর্মী ছাঁটাই ও একাধিক রুট বন্ধ করছে এর লিঙ্গা

10

বারবার নিষেধ, তবু ভিড়; বাধা দিলেই হুমকি’, শাহজালালে বাড়ছে বি

11

শাহজালালে সোনা চোরাচালান থামছেই না: পাঁচ বছরে জব্দ প্রায় ২ হ

12

শাহজালালের নিরাপত্তা পেরিয়ে ৩১ রাউন্ড গুলিভর্তি ব্যাগ বিমানে

13

বেবিচকে ১৪তম থেকে ২০তম গ্রেডের অপেক্ষমাণ তালিকার ফল প্রকাশ,

14

৩২ বছর পর চালুর পথে কুমিল্লা বিমানবন্দর, প্রস্তুতি নিচ্ছে সর

15

সন্দেহ হলেই যাত্রী ছাড়াই লাগেজ খুলে তল্লাশি করবে থাইল্যান্ডে

16

বেনামি অভিযোগে ব্যবস্থা নয়, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তদ

17

রিও ডি জেনেইরোতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

18

হংকং-শাহজালাল রুটে ফল আমদানির আড়ালে স্বর্ণ চোরাচালান, এক বছর

19

আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে থার্ড টার্মিনাল পরিচালনায়

20