aviation
প্রকাশিত: 21 August 2026, 10:46:28 Am
অনলাইন সংস্করণ

২৫ আগস্ট প্রস্তাব দেবে জাপানি কনসোর্টিয়াম, সেপ্টেম্বরের শেষেই হতে পারে তৃতীয় টার্মিনালের চুক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির প্রক্রিয়া এগোচ্ছে। আগামী ২৫ আগস্ট কনসোর্টিয়ামটি তাদের আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেবে। এরপর প্রস্তাব পর্যালোচনা ও চূড়ান্ত দরকষাকষি শেষে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে চুক্তি স্বাক্ষর হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স (O&M) পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আলোচনা চলছে। এখন পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে।

আগামী ২৫ আগস্ট জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাব জমা দেওয়ার পর সেটি বিস্তারিতভাবে পর্যালোচনা করবে বেবিচক। এরপর আর্থিক প্রস্তাব, রাজস্ব ভাগাভাগি, পরিচালন কাঠামো, সেবার মান এবং অন্যান্য শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত নেগোশিয়েশন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, আলোচনায় বড় ধরনের জটিলতা তৈরি না হলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই চুক্তির প্রক্রিয়া শেষ করা সম্ভব হতে পারে। তবে প্রয়োজনীয় আলোচনা ও আনুষ্ঠানিকতা শেষ করতে অতিরিক্ত সময় লাগলে অক্টোবরের প্রথম সপ্তাহে চুক্তি স্বাক্ষর হতে পারে।

প্রাথমিক আলোচনায় জাপানি কনসোর্টিয়ামের রাজস্বের ২৭ শতাংশ সরকারকে দেওয়ার প্রস্তাব নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। চূড়ান্ত প্রস্তাব পাওয়ার পর এ বিষয়সহ বাকি শর্তগুলো নিষ্পত্তি করা হবে। সমঝোতা হলে ১৫ বছরের জন্য কনসোর্টিয়ামটি তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে পারে।

তৃতীয় টার্মিনালের অবকাঠামোগত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন মূলত পরিচালন ব্যবস্থা চূড়ান্ত করে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর অপেক্ষা। সরকার ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি চালুর লক্ষ্য সামনে রেখে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

প্রায় ২ লাখ ২৬ হাজার বর্গমিটার যাত্রী ফ্লোরের আধুনিক এই টার্মিনালে ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি বহির্গমন ও ৫৯টি আগমন ইমিগ্রেশন ডেস্ক, ১২টি বোর্ডিং ব্রিজ এবং ১২টি ব্যাগেজ কনভেয়ার বেল্টসহ বিভিন্ন আধুনিক সুবিধা রয়েছে।

তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ও কার্গো হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর মাধ্যমে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার মান ও পরিচালন সক্ষমতায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় দিনের মতো চলছে থার্ড টার্মিনাল পরিচালনা নেগোশিয়েশন, দ্

1

উড়োজাহাজে যাত্রীদের মারামারি বাড়ছে, ‘Unruly Passenger’ ঠেকাত

2

আইকাও অডিটে সাফল্যেই খুলতে পারে ঢাকা–নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট

3

‘লাগেজের জন্য যাত্রী নয়, যাত্রীর জন্য অপেক্ষা করবে লাগেজ’: ই

4

বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে ৫–৬ স্বজন: ভিড়, বিশৃঙ্খলা ও নির

5

শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণে ২০৭০ সালের মাস্টারপ্ল্যান,

6

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা ১৭ ধরন

7

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্ব

8

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণের প্রভাব, ঢাকা থেকে পাঁচ ফ্লাইট ব

9

২০২৭ সালের মধ্যে ২১ নতুন বোয়িং, বড় সম্প্রসারণে ইউএস-বাংলা

10

বেবিচকে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী, প্রশাসনিক কাজ

11

এক ফ্লাইটের ৭ যাত্রীর ব্যাগে বিদেশি মদের চালান, শাহজালালে আট

12

প্রধানমন্ত্রীর জাপান সফরে থার্ড টার্মিনাল পরিচালনা ও চালুর ব

13

২০২৫ সালে বিশ্বজুড়ে বিমানবন্দরে রেকর্ড ৯৮০ কোটি যাত্রী

14

আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে উঠছে কক্সবাজার বিমান

15

বিমানের কাছে বেবিচকের পাওনা ৫ হাজার ৮৪২ কোটি টাকা, বকেয়া আদা

16

মিলান বিমানবন্দরে প্রাইভেট জেটে গ্রাউন্ড হ্যান্ডলিং গাড়ির ধা

17

লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৪০ বাংলাদেশি

18

থার্ড টার্মিনালে চিহ্নিত ত্রুটি সংশোধনে ব্যবস্থা, ঠিকাদারকেই

19

নীতিমালা উপেক্ষায় ঝুঁকিতে আকাশপথ

20