aviation
প্রকাশিত: 18 July 2026, 9:06:25 Am
অনলাইন সংস্করণ

ইরানের হামলায় কুয়েতে ফ্লাইট চলাচলে বিঘ্ন, বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে একাধিক হামলার ঘটনায় দেশটির আকাশপথে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। হামলার পর নিরাপত্তাজনিত কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয় এবং বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কুয়েত এয়ারওয়েজ যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, আকাশপথের পরিস্থিতির কারণে ফ্লাইট পরিচালনায় পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ তথ্য নিয়মিত যাচাই করার পাশাপাশি বুকিংয়ের সময় দেওয়া মোবাইল নম্বরে পাঠানো বার্তা অনুসরণ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রচেষ্টা চলাকালে একাধিকবার বিমান হামলার সতর্কসংকেত (সাইরেন) বাজানো হয়।

কুয়েতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় সক্রিয় রয়েছে। একই সঙ্গে জনগণকে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় এসব শব্দ শোনা যাচ্ছে।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও বড় সংঘাতে রূপ নিতে পারে।

ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি এক প্রতিক্রিয়ায় বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে ইরান শুধু পাল্টা জবাবেই সীমাবদ্ধ থাকবে না; প্রয়োজন হলে পূর্ণমাত্রার যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তও নিতে পারে। তাঁর দাবি, এমন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।

সূত্র: আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে মানবপাচারের অভিযোগ, তদন্তে এ

1

কর্মস্পৃহা বাড়াতে লাঞ্চ ভাতা চান বেবিচক কর্মকর্তারা

2

থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি, স্ক্যানার ও দক্ষ জনবল নিয়ে

3

বিমানবন্দরের আকাশপথে ঝুঁকি: উচ্চতা-সীমা লঙ্ঘন করে নির্মিত ৬৪

4

রিয়াদ বিমানবন্দর বন্ধে ৯টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত, ভোগান্তির মুখ

5

শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ, তিন এয়ারলাইন্সের কাছে বেবিচক

6

শাহ আমানত বিমানবন্দরে লোডশেডিং নয়, রক্ষণাবেক্ষণের সময়ের ভিডি

7

নিরাপদ বিমান চলাচলে দক্ষ জনবল গড়তে বেবিচকের এটিসি বেসিক কোর্

8

NCASC-এর ১৪তম সভা অনুষ্ঠিত, আসন্ন ICAO Audit সামনে রেখে এভিয়

9

বেবিচকে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী, প্রশাসনিক কাজ

10

বিমানের ভেতরেই বারবার মিলছে স্বর্ণের চালান, নজরদারিতে ‘সংরক্

11

অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় পেল বেবিচকের চাকরি স্থায়ীকরণের ফাইল

12

বিমানে হ্যান্ড ব্যাগেজে যেসব জিনিস নেওয়া নিষিদ্ধ, ভ্রমণের আগ

13

মাঝ আকাশে ইন্ডিগোর উড়োজাহাজে পাওয়ার ব্যাংকে আগুন, হায়দরাবাদে

14

আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাত কমায় ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর

15

তৃতীয় টার্মিনাল ঘিরে বড় প্রস্তুতি, ২০২৭ সালের মধ্যে ৪০ নতুন

16

প্রতিমন্ত্রী থেকে পূর্ণ বিমানমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান ম

17

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনে আগামী মাসেই ORAT প্রক্র

18

আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর এখন ই

19

পাকিস্তানে যাত্রা শুরু রিয়াদ এয়ারের, সপ্তাহে ৭ ফ্লাইট

20