aviation
প্রকাশিত: 22 October 2026, 11:24:42 Am
অনলাইন সংস্করণ

হামলার ঝুঁকির মধ্যেই দাম্মামে গেলো বিমানের ফ্লাইট, যাত্রী ৩৭৯ জন

এভিয়েশন বার্তা ডেস্ক

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে সাম্প্রতিক হামলার কারণে তৈরি হওয়া চরম ঝুঁকি ও উত্তেজনার মধ্যেই ৩৭৯ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।

​বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মুখপাত্র শাহনুর আহমেদ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার তথ্য নিশ্চিত করে জানান, পূর্বঘোষিত নিয়মিত সূচি অনুযায়ীই বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে। বিমানবন্দরে হামলার পর নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের অনুমতি নিয়েই ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে; অনুমতি না থাকলে তা ঢাকা ছাড়তো না।

​এর আগে বুধবার দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় একজন নিহত এবং আটজন আহত হন বলে নিশ্চিত করে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)। এর বাইরে আরামকোর শাইবাহ তেলক্ষেত্রে পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটে। সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক এসব হামলার জেরে নিরাপত্তার কারণে ঢাকা থেকে সৌদি আরবগামী বিভিন্ন এয়ারলাইনসের অন্তত ১৩৪টি ফ্লাইট বাতিল হয়, যার ফলে চরম অনিশ্চয়তায় পড়েন ২০ হাজারের বেশি যাত্রী।

​তবে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাওয়ায় নির্ধারিত রুটগুলোতে ধীরে ধীরে ফ্লাইট পরিচালনা শুরু করছে বিমান। সংস্থাটি জানায়, দাম্মাম ছাড়াও মদিনায় স্বাভাবিকভাবে ফ্লাইট চলছে এবং জেদ্দা রুটেও নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ২৫ অক্টোবর থেকে রিয়াদ রুটেও ফ্লাইট ফের চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ নতুন বোয়িংয়ে ইতিহাস গড়তে যাচ্ছে ইউএস-বাংলা, বিনিয়োগ ১৪ হা

1

বিশ্ব পর্যটন দিবসে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি, পর্যটনকে বিশ্ব

2

শাহজালালে প্রায় ৩৯৮ গ্রাম স্বর্ণালংকার, মোবাইল ও ল্যাপটপসহ ত

3

বিদেশি এয়ারলাইনসের আধিপত্যের নেপথ্যে দেশীয় সংস্থার দুর্বলতা:

4

হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অগ্রগতি, তিন ধাপ এগিয়ে ৯৭তম

5

৮ আগস্ট থেকে কলম্বো রুটে দ্বিতীয় এ৩৫০ ফ্লাইট চালু করছে এমির

6

চীনা কোম্পানির আগ্রহে ফের আলোচনায় খানজাহান আলী বিমানবন্দর প্

7

প্রথমবার আকাশে উড়ল Airbus A350F, শুরু হলো নয় মাসের ফ্লাইট পর

8

১০ বছর ধরে দখলে শাহজালালের মূল্যবান অ্যাপ্রোন, ১২ পরিত্যক্ত

9

খালেদা জিয়ার হাত ধরে যাত্রা, তিন দশকেও চালু হয়নি খানজাহান আল

10

সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ক্ষতিগ্রস্ত ১৩৪ ফ্লাইট

11

শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী মেন

12

জাপানে উড়োজাহাজের ভেতর সাপ, বাতিল ফ্লাইট

13

বিশ্বের এক নম্বর বিমানবন্দর ইমিগ্রেশন সেবা দিচ্ছে সিঙ্গাপুর

14

মাদক পরীক্ষায় প্রাথমিকভাবে ব্যর্থ এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইল

15

সাড়ে সাত বছর পর ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

16

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের বিমান চলাচল, বেড়েছে ভাড়

17

আকাশে দরজায় ত্রুটি: ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি

18

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছ

19

বিমানবন্দরের নিরাপত্তায় কঠোর নির্দেশনা, হাইজ্যাক-নাশকতা মোকা

20