বৈশ্বিক এভিয়েশন খাতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)। অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় অনুষ্ঠিত ICAO Global Aviation Gender Summit 2026-এ সরকার, এয়ারলাইন্স, আন্তর্জাতিক সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এভিয়েশনে নারীর ক্ষমতায়নে বিভিন্ন বাস্তবধর্মী উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
সমাপনী বক্তব্যে আইকাও মহাসচিব হুয়ান কার্লোস সালাজার বলেন, এভিয়েশনের ভবিষ্যৎ গড়তে নারীদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য।
আইকাওর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে পাইলটদের মাত্র ৪ শতাংশ, বিমান রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের ৩ শতাংশ এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ২০ দশমিক ৬ শতাংশ নারী।
সম্মেলনে নারীদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ, মেন্টরশিপ ও নেতৃত্ব বিকাশের সুযোগ বাড়ানোর পাশাপাশি তথ্যভিত্তিক নীতিনির্ধারণে লিঙ্গভিত্তিক তথ্য সংগ্রহ জোরদারের আহ্বান জানানো হয়। এছাড়া আইকাও এভিয়েশনে নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন কয়েকটি বৈশ্বিক উদ্যোগও তুলে ধরে।
মন্তব্য করুন