aviation
প্রকাশিত: 5 September 2026, 6:33:32 Pm
অনলাইন সংস্করণ

ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার, অংশ নেবে বিভিন্ন দেশের পর্যটন প্রতিষ্ঠান

বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও সংযুক্ত করতে আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (ATF) ২০২৬।

তিন দিনব্যাপী এ পর্যটন মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে।

আয়োজকরা জানিয়েছেন, এবারের মেলায় দেশি-বিদেশি পর্যটন ব্যবসা প্রতিষ্ঠান, জাতীয় পর্যটন সংস্থা এবং খাতসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেবেন। মেলায় পর্যটন পণ্য ও সেবা প্রদর্শনের জন্য ৩০০টির বেশি স্টল থাকবে।

এবারের আয়োজনে থাইল্যান্ড, ফিলিপাইন ও মালদ্বীপ পার্টনার কান্ট্রি হিসেবে অংশ নেবে। এছাড়া মালয়েশিয়া, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা ফিচার কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে। পাশাপাশি আরও কয়েকটি দেশের পর্যটন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থা মেলায় অংশ নেবে।

আয়োজকরা জানান, মেলায় বিজনেস-টু-বিজনেস (B2B) নেটওয়ার্কিং, সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্রয়ের আয়োজন থাকবে। একই সঙ্গে আসন্ন শীতকালীন পর্যটন মৌসুমকে সামনে রেখে বিভিন্ন দেশি-বিদেশি ট্যুর প্যাকেজ ও বিশেষ অফার তুলে ধরা হবে।

এদিকে ATF ২০২৬ উপলক্ষে গত ৩ সেপ্টেম্বর Crowne Plaza by IHG Dhaka Airport-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি মেলার Platinum Partner হিসেবে যুক্ত হয়েছে। একই সঙ্গে ‘বাংলাদেশ ট্যুরিজম নাইট অ্যান্ড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের আতিথেয়তা সহায়তাও দেবে প্রতিষ্ঠানটি।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন IHG South West Asia-এর এরিয়া জেনারেল ম্যানেজার এবং Crowne Plaza Dhaka Airport ও InterContinental Dhaka Airport-এর ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার এবং এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মোহিউদ্দিন হেলাল।

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মোহিউদ্দিন হেলাল বলেন, বিশ্ব পর্যটন দিবস ২০২৬-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এবারের আয়োজনকে আরও বিস্তৃত করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং বৈশ্বিক পর্যটন শিল্পের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক পর্যটন আয়োজন বাংলাদেশের পর্যটন, এভিয়েশন ও হসপিটালিটি খাতে নতুন বিনিয়োগ, ব্যবসায়িক যোগাযোগ এবং বিদেশি পর্যটক আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি স্টেশনে অনিয়ম-সমন্বয়হীনতার অভিযোগ, শৃঙ্খলা ফেরাতে নতু

1

অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানম

2

২৯ জুলাই থেকে প্রতিদিন ঢাকা-দিল্লি ফ্লাইট চালু করছে এয়ার ইন্

3

চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণের চুড়িসহ যাত্

4

জুরিখে অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ, এয়ার ইন্ডিয়ার ফার্স্ট অফিস

5

এশিয়ান ট্যুরিজম ফেয়ারে এয়ার অ্যাস্ট্রার বিশেষ অফার, টিকিটে ২

6

বেবিচকের নিয়োগে একাধিক পদে আবেদন করা যাবে না, ১৬ আগস্টের আগে

7

এক ফ্লাইটের ৭ যাত্রীর ব্যাগে বিদেশি মদের চালান, শাহজালালে আট

8

বিমানের বহরে আসছে ১০ এয়ারবাস, বুধবার চুক্তি সইয়ের প্রস্তুতি

9

বাংলাদেশ–সৌদি রুটে ফ্লাইট ৪৯ থেকে বেড়ে ৮৫, কমবে টিকিট সংকট

10

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিমানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাৎ, HR

11

আগামীকাল থেকে রিয়াদের ফ্লাইট কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক কর

12

খালেদা জিয়ার হাত ধরে যাত্রা, তিন দশকেও চালু হয়নি খানজাহান আল

13

দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন ছাড়াই দেশ ছাড়লেন ৩ বিদেশি, এয়ার

14

বেবিচকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদসংখ্যা প্রায় ৯০০; আবেদ

15

এক যুগের আকাশযাত্রা: ইউএস-বাংলার নিরাপদ সেবা ও বহর সম্প্রসার

16

১০ মাসে উড়োজাহাজে পাখির আঘাত ২১২ বার, প্রতিরোধে বড় উদ্যোগ বে

17

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ১৬ ডিসেম্বরে সীমি

18

শাহজালালে এক ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি স

19

বাংলাদেশে সরবরাহ করা জেট ফুয়েলে ভেজালের প্রমাণ মিলল

20