aviation
প্রকাশিত: 1 October 2026, 1:03:25 Pm
অনলাইন সংস্করণ

কার্গো বহর শক্তিশালী করতে ১০টি Boeing 777 Freighter কিনছে Ethiopian Airlines

এভিয়েশন বার্তা ডেস্ক

আন্তর্জাতিক এয়ার কার্গো নেটওয়ার্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে ১০টি Boeing freighter উড়োজাহাজের অর্ডার দিয়েছে Ethiopian Airlines। নতুন অর্ডারের মধ্যে রয়েছে আটটি অত্যাধুনিক Boeing 777-8 Freighter (777-8F) এবং দুটি বর্তমান প্রজন্মের 777 Freighter (777F)।

এর মাধ্যমে Ethiopian Airlines আফ্রিকার প্রথম এয়ারলাইন হিসেবে নতুন প্রজন্মের 777-8F অর্ডার করেছে। এর আগে এয়ারলাইনটি আটটি 777-9 যাত্রীবাহী উড়োজাহাজের অর্ডার দিয়ে আফ্রিকায় Boeing 777X পরিবারের প্রথম গ্রাহক হয়েছিল।

১১৮ টন পর্যন্ত কার্গো বহনে সক্ষম

Boeing-এর তথ্য অনুযায়ী, 777-8F সর্বোচ্চ ১১৮ টন structural payload বহনে সক্ষম। বড় ও বিশেষ আকৃতির কার্গো পরিবহনের উপযোগী করে তৈরি উড়োজাহাজটিতে বর্তমান 777 Freighter-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যও রাখা হয়েছে।

Ethiopian Airlines Group-এর প্রধান নির্বাহী কর্মকর্তা Mesfin Tasew বলেন, নতুন freighter উড়োজাহাজগুলো বেশি payload capacity, operational flexibility এবং efficiency দেওয়ার পাশাপাশি এয়ারলাইনটির বৈশ্বিক কার্গো নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়তা করবে।

৭০টির বেশি কার্গো গন্তব্যে Ethiopian

আদ্দিস আবাবাভিত্তিক Ethiopian Airlines বর্তমানে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার ৭০টির বেশি cargo market-এ সেবা দিচ্ছে।

এয়ারলাইনটির বর্তমান dedicated freighter বহরে ১২টি Boeing 777, দুটি 767 এবং চারটি 737-800SF রয়েছে। নতুন 777-8F ও 777F যুক্ত হলে ক্রমবর্ধমান আন্তর্জাতিক এয়ার কার্গো চাহিদা সামাল দেওয়ার পাশাপাশি আফ্রিকা ও বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে Addis Ababa-কে গুরুত্বপূর্ণ cargo gateway হিসেবে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

সূত্র: Ethiopian Airlines

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজে বিমান ভাড়া কমল প্রায় ২৫ হাজার টাকা, ঘোষণা হলো

1

বৈরী আবহাওয়ায় পর্যটকশূন্য কক্সবাজার-কুয়াকাটা, শত কোটি টাকার

2

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের ফ্লাইট বাতিল করল ইউ

3

দিল্লি বিমানবন্দরের গেটে জলাবদ্ধতা, লখনৌতে ঘুরিয়ে দেওয়া হলো

4

বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই

5

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বেবিচকের লাইসেন্স বাধ্যতাম

6

হজের ব্যয় কমাতে সৌদি সরকারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

7

১০টি এয়ারবাস উড়োজাহাজ কিনছে বিমান, বহরে যুক্ত হবে A350-900 ও

8

একসময় ঢাকা-রাজশাহী-ঈশ্বরদী রুটে উড়ত বিমানের ৭০ আসনের ATP, ২০

9

রানওয়ের শেষ প্রান্তে গিয়ে উড়ল ভিয়েতনাম এয়ারলাইনসের বোয়িং ৭৮৭

10

শাহজালালে ৮৬১ গ্রাম স্বর্ণসহ ৩ জন আটক, উদ্ধার স্বর্ণের মূল্য

11

বাংলাদেশে ভ্রমণে সতর্কতা কমাল যুক্তরাষ্ট্র, উন্নত হলো ট্রাভে

12

পিপিপিতে নতুন রূপ পাচ্ছে বগুড়া বিমানবন্দর, আন্তর্জাতিক মানে

13

বিমানবন্দরে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করা হবে: প্রতিমন্ত

14

জ্বালানি খরচ ও আর্থিক চাপের মধ্যে নতুন এয়ারবাস বিক্রি করল এয়

15

বিদেশি স্টেশনে অনিয়ম-সমন্বয়হীনতার অভিযোগ, শৃঙ্খলা ফেরাতে নতু

16

ক্যানোপিতে উপচে পড়া ভিড়, নিয়ম মানছে না কেউ; বাড়ছে শাহজালাল ব

17

শাহজালালে লাগেজ চুরি ঠেকাতে ৩২ ক্যামেরা ও ১৮ মনিটর, স্বস্তিত

18

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

19

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা সাক্ষাৎকার স্থগিত, অনি

20