aviation
প্রকাশিত: 4 November 2026, 5:32:24 Pm
অনলাইন সংস্করণ

শাহ আমানত বিমানবন্দরে প্রথমবার আইকাও নিরাপত্তা অডিট সম্পন্ন, গুরুতর ত্রুটি পায়নি দল

এভিয়েশন বার্তা ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা অডিট সম্পন্ন হয়েছে। চার দিনব্যাপী অডিট কার্যক্রমে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় গুরুতর কোনো ত্রুটি শনাক্ত না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে আইকাওর চার সদস্যের অডিট দল।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে অডিট কার্যক্রম শেষ হয়। এর আগে গত ১ নভেম্বর আইকাওর চার সদস্যের একটি প্রতিনিধিদল বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা শুরু করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আইকাওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম–কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ (USAP-CMA)-এর আওতায় এ অডিট পরিচালিত হয়। অডিট দলের নেতৃত্ব দেন ক্যালাম ভাইন। দলের অন্য সদস্যরা হলেন আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ।

অডিট চলাকালে বিমানবন্দরের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন নথিপত্র ও কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিশেষ করে হোল্ড ব্যাগেজ ও কেবিন ব্যাগেজ স্ক্যানিং মেশিন, এক্সপ্লোসিভ ট্রেস ডিটেকশন সিস্টেম (ইটিডিএস), ওয়াকথ্রু মেটাল ডিটেক্টর এবং হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের কার্যকারিতা, রক্ষণাবেক্ষণ ও ক্যালিব্রেশন পরীক্ষা করেন অডিট দলের সদস্যরা।

পাশাপাশি নিরাপত্তা সরঞ্জাম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের প্রশিক্ষণ ও সনদ যাচাই করা হয়। বিমানবন্দরের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে যাত্রী ও মালামাল তল্লাশির কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়।

এ ছাড়া রানওয়ে, কার্গো টার্মিনাল, বিমানবন্দরের সংরক্ষিত এলাকা এবং যাত্রী ও দর্শনার্থীদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণব্যবস্থাও অডিটের আওতায় ছিল।

চার দিনের কার্যক্রমে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা মূল্যায়ন করে বিভিন্ন পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরে অডিট দল।

সমাপনী দিনে অডিট দলের প্রধান ক্যালাম ভাইন বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় গুরুতর কোনো পর্যবেক্ষণ না থাকায় সন্তোষ প্রকাশ করেন। অডিটের বিস্তারিত পর্যবেক্ষণ ও সুপারিশ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন বলেন, প্রথমবারের মতো আন্তর্জাতিক নিরাপত্তা অডিট সফলভাবে সম্পন্ন হওয়া বিমানবন্দরের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

তিনি আশা প্রকাশ করেন, অডিটে ভালো স্কোর অর্জনের মাধ্যমে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দেশের বিমান চলাচল খাতের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা মূল্যায়ন এবং প্রয়োজনীয় উন্নয়নের সুযোগ চিহ্নিত করতে আইকাওর এ ধরনের অডিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সূত্র: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

1

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা সাক্ষাৎকার স্থগিত, অনি

2

জেদ্দায় বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা: রিয়াদ যাত্রীদ

3

আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে উঠছে কক্সবাজার বিমান

4

সক্ষমতার চেয়ে বেশি যাত্রী শাহজালালে, অতিরিক্ত দর্শনার্থী ও ট

5

রানওয়ের শেষ প্রান্তে গিয়ে উড়ল ভিয়েতনাম এয়ারলাইনসের বোয়িং ৭৮৭

6

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শু

7

৭ নভেম্বর থেকে দাম্মামে বিমানের ফ্লাইট চালু, রিয়াদ রুটে স্থগ

8

Qatar Airways পুনরায় প্রবৃদ্ধির পথে, ৫ বছরে যুক্ত হচ্ছে ১৩৮

9

বিমানবন্দরে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করা হবে: প্রতিমন্ত

10

বেবিচক কর্মীদের নিজস্ব মেডিকেল সেন্টারের দাবি

11

অগ্নিকাণ্ডের আতঙ্ক, ১০৯ আরোহী নিয়ে দিল্লিগামী ফ্লাইটের জরুরি

12

ডিজিটাল রূপান্তরে আন্তর্জাতিক স্বীকৃতি পেল এয়ার ইন্ডিয়া

13

সৌদি আরবের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ, ৬১ ফ্লাইট

14

আলজেরিয়ার আকাশসীমায় আমিরাতের উড়োজাহাজ নিষিদ্ধ

15

ফ্লাইটে দুই যাত্রীর হুমকি, সহযাত্রীদের হাতে আটক

16

এক ফ্লাইটের ৭ যাত্রীর ব্যাগে বিদেশি মদের চালান, শাহজালালে আট

17

খালেদা জিয়ার হাত ধরে যাত্রা, তিন দশকেও চালু হয়নি খানজাহান আল

18

আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাত কমায় ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর

19

এভিয়েশন নিরাপত্তায় দক্ষতা বাড়াতে শাহজালালে ডিএফটি প্রশিক্ষণ

20