এভিয়েশন বার্তা ডেস্ক
আবুধাবিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি Boeing 737 উড়োজাহাজে মাঝআকাশে ইঞ্জিনের তেলের পরিমাণ দ্রুত কমে যাওয়ার পর সেটি নিরাপদে ভারতের কোচিতে ফিরে এসেছে। IX415 ফ্লাইটটি প্রায় ৩৬ হাজার ফুট উচ্চতায় থাকার সময় Engine-1-এ সমস্যাটি শনাক্ত করেন পাইলটরা।
উড্ডয়নের প্রায় ৫০ মিনিট পর Engine-1-এর oil quantity দ্রুত কমতে থাকে। পরিস্থিতি মূল্যায়ন করে ক্রুরা আবুধাবির যাত্রা বাতিল করে কোচিতে ফেরার সিদ্ধান্ত নেন। পরে oil pressure বিপজ্জনক বা red zone-এ পৌঁছালে নির্ধারিত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে ওই ইঞ্জিনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর এক ইঞ্জিন সচল রেখেই উড়োজাহাজটি Cochin International Airport-এ নিরাপদে অবতরণ করে।
প্রকাশিত প্রতিবেদনে যাত্রী বা ক্রুদের আহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তী সময়ে যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে আবুধাবি পাঠানোর ব্যবস্থা করা হয়
প্রাথমিকভাবে ৭ সেপ্টেম্বরের ঘটনা হিসেবে খবরটি প্রকাশিত হলেও Cochin International Airport কর্তৃপক্ষ পরে জানিয়েছে, ঘটনাটি আসলে আগস্টের শেষ সপ্তাহে ঘটেছিল। একাধিক প্রতিবেদনে নির্দিষ্ট তারিখ ৩১ আগস্ট ২০২৬ উল্লেখ করা হয়েছে। ৭ সেপ্টেম্বর ঘটনাটির বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়।
Boeing 737-এর মতো দুই ইঞ্জিনের উড়োজাহাজে একটি ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অবশিষ্ট ইঞ্জিনে নিরাপদে উড্ডয়ন ও অবতরণের সক্ষমতা থাকে। এই ঘটনায় ক্রুরা সমস্যাটি শনাক্ত করার পর ফ্লাইট চালিয়ে না গিয়ে কোচিতে ফিরে আসেন। তবে Engine-1-এ তেলের চাপ কমে যাওয়ার মূল কারণ সম্পর্কে এখনো চূড়ান্ত তদন্তের তথ্য প্রকাশিত হয়নি।
সূত্র: Air India Express
মন্তব্য করুন