চীনের তৈরি যাত্রীবাহী উড়োজাহাজ সি৯১৯ প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। বুধবার চীনের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার চায়না উড়োজাহাজটি দিয়ে বেইজিং থেকে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর রুটে ফ্লাইট পরিচালনা করবে।
চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সি৯১৯ এতদিন দেশটির অভ্যন্তরীণ রুটেই বাণিজ্যিকভাবে চলাচল করেছে। এবার আন্তর্জাতিক রুটে প্রবেশকে উড়োজাহাজটির বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট পর্যন্ত সি৯১৯ চীনের ২৫টি শহরকে যুক্ত করে ৫৭টি রুটে চলাচল করেছে। এ সময়ে উড়োজাহাজটিতে ৭৫ লাখের বেশি যাত্রী ভ্রমণ করেছেন।
সূত্র: সিএমজি
মন্তব্য করুন