এভিয়েশন বার্তা ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় Turkish Airlines-এর ক্রু ও কর্মকর্তাদের সঙ্গে একটি ছবিতে ফ্রেমবন্দি হন তিনি। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এয়ারলাইনটির কর্মকর্তা ইসলাম গুরে।
ইসলাম গুরে তার পোস্টে জানান, নিউইয়র্ক যাত্রার প্রথম ধাপে প্রধানমন্ত্রীকে ইস্তাম্বুল পর্যন্ত সঙ্গ দিতে পেরে তিনি আনন্দিত। গুরুত্বপূর্ণ এই সফরে প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদল Turkish Airlines-এর নিয়মিত ফ্লাইট বেছে নেওয়ায়ও সন্তোষ প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে Turkish Airlines-এর ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে ঢাকা ত্যাগ করে এবং তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়।
ইস্তাম্বুলে প্রায় দুই ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়। পরে সেটি নিউইয়র্কের John F. Kennedy International Airport-এ পৌঁছায়।
ইসলাম গুরে ছবিটি প্রকাশ করে বাংলাদেশকে তুরস্ক ও বিশ্বের বিভিন্ন গন্তব্যের সঙ্গে আকাশপথে যুক্ত করার কাজে ভূমিকা রাখতে পেরে গর্বের কথাও জানান। তাঁর প্রকাশিত ছবিতে প্রধানমন্ত্রীকে Turkish Airlines-এর কয়েকজন ক্রু ও কর্মকর্তার সঙ্গে দেখা যায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রীর এই নিউইয়র্ক সফর। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তাঁর ভাষণ দেওয়ার কর্মসূচিও ছিল।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
মন্তব্য করুন