aviation
প্রকাশিত: 15 August 2026, 11:31:07 Am
অনলাইন সংস্করণ

শাহজালালে গুলিভর্তি ব্যাগ: নিরাপত্তায় গাফিলতিতে কঠোর অবস্থানে বেবিচক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক নিরাপত্তা স্তর পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গোলাবারুদসহ একটি ব্যাগ বিমানে উঠে যাওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তদন্তে দায়িত্বে গাফিলতির তথ্য পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

সূত্র জানায়, ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্যকে ইতোমধ্যে তার মূল দপ্তরে ফেরত পাঠানো হয়েছে। বেবিচকের এক কর্মীকে অন্যত্র পদায়ন করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট যাত্রীকে নিয়মবহির্ভূত প্রটোকল দেওয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গত ১৬ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৭ ফ্লাইটে ঢাকা থেকে দিল্লি যাওয়ার সময় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে থাকা একটি ব্যাগে আনুমানিক ৩১ রাউন্ড তাজা গোলাবারুদ ছিল। শাহজালালের নিরাপত্তা তল্লাশিতে তা শনাক্ত না হলেও দিল্লি বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় গোলাবারুদগুলো ধরা পড়ে।

ঘটনার পরপরই তদন্ত শুরু করে বেবিচক। নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের একজন কর্মকর্তা এভিয়েশন বার্তাকে বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। তদন্তে যার বিরুদ্ধেই দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যাবে, বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভিআইপি ও সিআইপিসহ কোনো যাত্রীর ক্ষেত্রেই নিরাপত্তা তল্লাশিতে ছাড় না দিতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ২৬ অক্টোবর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তাবিষয়ক অডিট সামনে রেখে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করতে কাজ করছে বেবিচক। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তার প্রতিটি ধাপে নজরদারি বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে দুবাই-দিল্লিফেরত যাত্রীদের ব্যাগে স্বর্ণ-সিগারেট-গ

1

ট্রাফিক হেলপার পদে নির্বাচিত ৮৭ প্রার্থীকে নিয়োগের জন্য ডাকল

2

আধুনিক প্রযুক্তির যুগেও ‘বার্ড শুটার’ নির্ভর দেশের বিমানবন্দ

3

১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী বিমানের সব ফ্লাইট স্থ

4

শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্

5

বেবিচকের নিয়োগ: প্রতিটি বিজ্ঞপ্তিতে একটি করে পদে আবেদন করা য

6

বহরে যুক্ত হচ্ছে আরও ৩ ড্রিমলাইনার, আন্তর্জাতিক দরপত্র আহ্বা

7

বাংলাদেশ-সৌদি বিমান যোগাযোগে নতুন মাইলফলক, এভিয়েশন কূটনীতিতে

8

শাহজালালে গুলিভর্তি ব্যাগ: নিরাপত্তায় গাফিলতিতে কঠোর অবস্থান

9

থার্ড টার্মিনাল চালুর সমঝোতায় এখনও জট, লক্ষ্য ১৬ ডিসেম্বর

10

শাহজালাল বিমানবন্দরে লাগেজ হারালে কী করবেন? যাত্রীদের জন্য প

11

১৮০ দিনে বিমান খাতে সরকারের বড় অগ্রগতি, যাত্রীসেবা ও বহর সম্

12

৩৭ লাখ ডলারের উড়োজাহাজ ভাড়া বকেয়া, রিজেন্ট এয়ারওয়েজের পরিচাল

13

চার্টার্ড ফ্লাইট কী, বাংলাদেশে কীভাবে ভাড়া করবেন—জেনে নিন পু

14

বেবিচকের নিয়োগে একাধিক পদে আবেদন করা যাবে না, ১৬ আগস্টের আগে

15

শাহজালাল বিমানবন্দরে ১,১৬৩ কচ্ছপ উদ্ধার, মালয়েশিয়াগামী যাত্র

16

বিমানে হ্যান্ড ব্যাগেজে যেসব জিনিস নেওয়া নিষিদ্ধ, ভ্রমণের আগ

17

বিমানের বহরে আরও ২১ উড়োজাহাজ যুক্ত করার প্রস্তুতি

18

তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে ১ কোটি ২০ লাখ যাত্রী পরিবহনের

19

বিমানের ৯ পদে লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

20