aviation
প্রকাশিত: 6 October 2026, 9:36:51 Am
অনলাইন সংস্করণ

বৈরী আবহাওয়া কাটিয়ে শাহজালাল বিমানবন্দরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক

এভিয়েশন বার্তা ডেস্ক

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে সাময়িক ফ্লাইট বিলম্বের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক। বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। যাত্রীসেবা ও অন্যান্য অপারেশনাল কার্যক্রমও নিয়মিত গতিতে চলছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হয়েছে। বর্তমানে আগমন ও প্রস্থান কার্যক্রম নির্বিঘ্নে চলছে।

রোববার ভোর থেকে ঢাকার আকাশে ঘন মেঘ, ভারী বৃষ্টি ও কম দৃশ্যমানতার কারণে কয়েকটি ফ্লাইট পরিচালনায় সাময়িক বিঘ্ন ঘটে। যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তা বিধি অনুসরণ করে প্রয়োজনীয় অপারেশনাল সিদ্ধান্ত নেওয়া হয়।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা বলেন, “বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ধরনের অপারেশনাল জটিলতা নেই। বিমানবন্দরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং ফ্লাইট চলাচল নির্বিঘ্ন রয়েছে।”

আবহাওয়াজনিত কারণে ফ্লাইট বিলম্ব বিমান পরিচালনার একটি স্বাভাবিক নিরাপত্তামূলক ব্যবস্থা। বিশেষ করে ভারী বৃষ্টি, কম দৃশ্যমানতা বা প্রতিকূল আবহাওয়ায় নিরাপদ উড্ডয়ন ও অবতরণের স্বার্থে সংশ্লিষ্ট এয়ারলাইন ও এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রয়োজন অনুযায়ী ফ্লাইটের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনতে পারে।

বেবিচক জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতির পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমন, প্রস্থান, যাত্রীসেবা এবং অন্যান্য অপারেশনাল কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

সূত্র: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি উড়োজাহাজেরও ‘সি-চেক’ হচ্ছে বাংলাদেশে, বদলে যাচ্ছে এভি

1

বিমানের ভেতরেই বারবার মিলছে স্বর্ণের চালান, নজরদারিতে ‘সংরক্

2

থার্ড টার্মিনালে চিহ্নিত ত্রুটি সংশোধনে ব্যবস্থা, ঠিকাদারকেই

3

রিয়াদ বিমানবন্দর বন্ধে ৮ ফ্লাইট ক্ষতিগ্রস্ত, ভোগান্তির মুখে

4

জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি (NCASC) পুনর্গঠন

5

শাহজালাল বিমানবন্দরে ১২ পরিত্যক্ত উড়োজাহাজ বিক্রির উদ্যোগ, স

6

নেতানিয়াহুর উড়োজাহাজ নামবে না নিউইয়র্কে, নিরাপত্তা উদ্বেগে ব

7

ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্

8

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

9

বহর সম্প্রসারণে দুটি এয়ারবাস এ২২০-৩০০ লিজ নিতে চায় মালদিভিয়া

10

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা সাক্ষাৎকার স্থগিত, অনি

11

ঘটনা ঘটলেই সব দোষ বিমানবন্দর কর্তৃপক্ষের? যাত্রী গ্রহণে এসে

12

যাত্রীসেবা উন্নয়নে শাহজালাল বিমানবন্দরে যুক্ত হচ্ছে আরও ৫০০

13

আঞ্চলিক এভিয়েশন হাব হচ্ছে চট্টগ্রাম, ১৮ মাসের ফাস্ট-ট্র্যাক

14

রিয়াদ এয়ারের প্রথম এয়ারবাস A321neo তৈরি হচ্ছে, ডেলিভারি বছরে

15

পুরো প্রকল্পে ১৪,৮২৪টি আইটেম, একটি আইটেমের দাম নিয়ে বিভ্রান্

16

শাহজালালে ৮৬১ গ্রাম স্বর্ণসহ ৩ জন আটক, উদ্ধার স্বর্ণের মূল্য

17

তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনা: চালকের অদক্ষতা

18

বিমানবন্দরে চেক-ইন থেকে বোর্ডিং: আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদ

19

কর্মস্পৃহা বাড়াতে লাঞ্চ ভাতা চান বেবিচক কর্মকর্তারা

20