aviation
প্রকাশিত: 15 September 2026, 9:08:21 Am
অনলাইন সংস্করণ

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিমানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাৎ, HRCM স্ট্যাটাস প্রত্যাহারে গুরুত্ব

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়ন এবং এয়ারবাস উড়োজাহাজ ক্রয় প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের স্বল্পতা রয়েছে। এ কারণে জরুরি ভিত্তিতে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে উড়োজাহাজ ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং হাই লেভেল নেগোশিয়েশন কমিটির সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সাক্ষাতে High Risk Cargo & Mail (HRCM) স্ট্যাটাস প্রত্যাহারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। মন্ত্রী বলেন, ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ওপর HRCM স্ট্যাটাস আরোপ করায় দেশের কার্গো পরিবহনে সময় ও ব্যয় উভয়ই বেড়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এ স্ট্যাটাস প্রত্যাহারে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিমানবন্দরগুলোর নিরাপত্তা সক্ষমতা বাড়াতে প্রয়োজন অনুযায়ী Explosive Detection System (EDS) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি সম্পন্ন হওয়া অডিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সন্তোষজনক রেটিং অর্জন করেছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে HRCM স্ট্যাটাস প্রত্যাহারে ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগ প্রত্যাশা করেন তিনি।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশের হসপিটালিটি খাতে বিনিয়োগে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের এভিয়েশন হাব প্রতিষ্ঠার উদ্যোগে যুক্তরাজ্য সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান।

সাক্ষাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে Menzies Aviation-এর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কাজ করার আগ্রহ নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিমান চলাচল, বিনিয়োগ, কার্গো নিরাপত্তা ও পর্যটন খাতে ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৬০ থেকে ১৫০ কোটি যাত্রী সামলেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্

1

বৈধ মার্কিন ভিসা থাকলেও প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করল ঢাকাস্থ

2

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার বিদেশি সিগারেট, স্বর্ণ, নিষি

3

ভারতে পাইলটদের বছরে একবার র‌্যান্ডম ডোপ টেস্ট চালুর উদ্যোগ

4

২০২৭ সালে বাণিজ্যিক উড়াল দিতে পারে ইরানের দেশীয় কার্গো বিমান

5

উড়োজাহাজে যাত্রীদের মারামারি বাড়ছে, ‘Unruly Passenger’ ঠেকাত

6

বেবিচকে বড় নিয়োগের সম্ভাবনা, আসতে পারে প্রায় ৯০০ পদের সার্কু

7

বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ীকরণে ১৮ অক্টোবর সভা, চা

8

রিয়াদ বিমানবন্দরে হামলায় সৌদিয়ার পাইলটসহ নিহত ৩, ক্ষতিগ্রস্ত

9

৩২ বছর পর চালুর পথে কুমিল্লা বিমানবন্দর, প্রস্তুতি নিচ্ছে সর

10

কক্সবাজার বিমানবন্দরে ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ পালিত

11

স্পেন ও পর্তুগালে পাইলট নিয়োগে রোডশো করছে এমিরেটস

12

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত

13

শাহজালাল বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শন

14

তৃতীয় টার্মিনালে অনুমোদনের বাইরে নির্মাণকাজের অভিযোগ, বেবিচক

15

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিরাপত্তায় ৩৬টি এআই ক্যামেরা, তদন

16

নীতিমালা উপেক্ষায় ঝুঁকিতে আকাশপথ

17

ফ্লাইট কমলেও যাত্রী বেড়েছে ৬ লাখের বেশি, বদলে যাচ্ছে বাংলাদে

18

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ২২ ঘণ্টা পর সিলেট ছাড়ল বিমানের জেদ্দ

19

বেবিচকে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক কর্ম

20