aviation
প্রকাশিত: 1 August 2026, 9:30:46 Pm
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন বেবিচক এর মো. সিরাজ দৌল্লার

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মচারী ঐক্য ফোরামের সদস্য সচিব মো. সিরাজ দৌল্লা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে দলীয় আদর্শ ধারণ, সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং ব্যক্তিগত ত্যাগ-তিতিক্ষার বিষয়গুলো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে তিনি এই সাক্ষাতের সুযোগ কামনা করেছেন।

মো. সিরাজ দৌল্লার দাবি, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে লন্ডন যাওয়ার সময় বিমানবন্দরে সহযোগিতা করতে গিয়ে তিনি যৌথ বাহিনীর হাতে নির্যাতনের শিকার হন। ওই ঘটনায় তার বাম চোখের ওপরের অংশে গুরুতর আঘাত লাগে এবং সেখানে আটটি সেলাই দিতে হয়। তিনি দাবি করেন, এরপর দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্নভাবে প্রশাসনিক ও পেশাগত হয়রানি, পদোন্নতি ও দাপ্তরিক বঞ্চনার মুখোমুখি হলেও তিনি দলীয় আদর্শ থেকে সরে যাননি।

তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি সংগঠনের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি নিজেকে একজন ‘জুলাই যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে বলেন, তার কন্যাও জুলাই আন্দোলনের একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অবদান, ত্যাগ এবং নির্যাতনের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ প্রত্যাশা করছেন।

বেবিচকের একাধিক সূত্র জানায়, মো. সিরাজ দৌল্লা দীর্ঘদিন ধরে বিএনপিপন্থী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একজন সক্রিয় ও পরিচিত সংগঠক হিসেবে কাজ করে আসছেন। বিভিন্ন প্রতিকূল সময়ে তিনি সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং এ কারণে প্রশাসনিক ও পেশাগত নানা প্রতিকূলতারও মুখোমুখি হয়েছেন বলে সংশ্লিষ্টদের দাবি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, দীর্ঘ কর্মজীবনে নানা চাপ ও প্রতিকূলতা সত্ত্বেও তিনি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি এবং সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থেকেছেন। এ কারণে তাকে একজন ত্যাগী ও পরীক্ষিত সংগঠক হিসেবে অনেক সহকর্মী মূল্যায়ন করেন।

মো. সিরাজ দৌল্লা আশা প্রকাশ করেন, তার দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম, সাংগঠনিক অবদান এবং পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাকে সাক্ষাতের সুযোগ দেবেন। তার প্রত্যাশা, এই সাক্ষাতে তিনি ব্যক্তিগতভাবে তার বক্তব্য, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ প্রত্যাশার বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর কাছ থেকে ১ কেজির বেশি স্

1

শাহজালালে স্ক্যানার অপারেটরদের রেডিয়েশন ঝুঁকি, নিরাপত্তা ব্য

2

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট বিঘ্ন, যাত্রীদের সুরক্ষায়

3

লন্ডন থেকে বাংলাদেশগামী বিমানের ফ্লাইটে দুই যাত্রীর মারামারি

4

ইরানি ফ্লাইট বন্ধে সহযোগিতা করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর

5

২৫ আগস্ট প্রস্তাব দেবে জাপানি কনসোর্টিয়াম, সেপ্টেম্বরের শেষে

6

একসময় ঢাকা-রাজশাহী-ঈশ্বরদী রুটে উড়ত বিমানের ৭০ আসনের ATP, ২০

7

বিমানের ফ্লাইটে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, মেকানিক্যাল অ্যাসিস্ট

8

আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে উঠছে কক্সবাজার বিমান

9

বাংলাদেশে সরবরাহ করা জেট ফুয়েলে ভেজালের প্রমাণ মিলল

10

ডিএফটি ও আইকাও অডিট সামনে রেখে জোর প্রস্তুতি বেবিচকের, অগ্রগ

11

পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় বিলম্ব রূপপুরের দ্বিত

12

সৌদি আরবের বিমানবন্দরে অচলাবস্থা: ১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগ

13

আগামী সপ্তাহে চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিন

14

কার্গো সংকট কাটাতে শাহজালালে এআই ব্যবহারের উদ্যোগ, হচ্ছে নতু

15

মামলায় চার্জশিট না হলে পদোন্নতিতে আইনি বাধা নেই: বেবিচক কর্ম

16

শাহজালাল বিমানবন্দরে ৯.৩৩ কেজি স্বর্ণের বার উদ্ধার, মূল্য প্

17

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ১৬ কেজি স্বর্ণ জব্দ

18

শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী মেন

19

বিমানের বহরে আরও ২১ উড়োজাহাজ যুক্ত করার প্রস্তুতি

20