aviation
প্রকাশিত: 21 August 2026, 5:28:13 Am
অনলাইন সংস্করণ

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে পারে বেবিচকের নিয়োগ পরীক্ষা

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চলমান নিয়োগ কার্যক্রমের পরীক্ষা আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য ইতোমধ্যে আবেদন গ্রহণের কার্যক্রম শেষ হয়েছে। এখন আবেদন যাচাই-বাছাইসহ নিয়োগ পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে পর্যায়ক্রমে নিয়োগ পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে প্রস্তুতিমূলক কার্যক্রমে কিছুটা সময় প্রয়োজন হলে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হতে পারে।

বেবিচকের এবারের নিয়োগে ৫ম থেকে ১০ম গ্রেডে ২৪৩টি এবং ১১তম থেকে ২০তম গ্রেডে ৬৪৭টি পদসহ বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

পদের সংখ্যা বেশি হওয়ায় সব পদের পরীক্ষা একই দিনে না নিয়ে পর্যায়ক্রমে আয়োজন করা হতে পারে। পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র এবং প্রবেশপত্র সংগ্রহের বিষয়ে প্রার্থীদের যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ফলে আবেদনকারী প্রার্থীদের বেবিচকের নিয়োগসংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ও ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্গো সংকট কাটাতে শাহজালালে এআই ব্যবহারের উদ্যোগ, হচ্ছে নতু

1

যাত্রীর মৃত্যুতে মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট

2

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, কারণ অনুসন্ধানে তদন

3

আকাশে উড়ল বিশ্বের বৃহত্তম ব্যাটারিচালিত উড়োজাহাজ ‘এক্স১’

4

বিমান কার্গোতে অঘোষিত বিপজ্জনক পণ্যের ঝুঁকি, কঠোর নিয়ন্ত্রণ

5

শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও প্রয়োজন ৯০২ কোটি টাকা, যেসব

6

বিনিয়োগ ও যাত্রীবান্ধব বেসামরিক বিমান চলাচল বিধিমালা প্রণয়নে

7

বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, ঢাকায় সরাসরি

8

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন সিদ্ধান্ত, একসঙ্গে মিলবে

9

যুক্তরাষ্ট্রে জরুরি অবতরণের পর সি-প্লেনে আগুন, ১১ আরোহীকে জী

10

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণের প্রভাব, ঢাকা থেকে পাঁচ ফ্লাইট ব

11

মাউন্ট এথনার অগ্ন্যুৎপাতে কাতানিয়া বিমানবন্দরে প্রায় ৭০০ ফ্ল

12

বাংলাদেশে সরবরাহ করা জেট ফুয়েলে ভেজালের প্রমাণ মিলল

13

বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা জোরদারে বেবিচকের ১৫ কর্মীর বিশেষ

14

১৪০তম ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য বিশেষ ভিসা সু

15

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে পর্যটক ও জেলেদের জন্য খুলল সুন্দরব

16

প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তিন বিমানবন্দর উন্নয়ন প্রকল্প

17

২০২৫ সালের বিমানবন্দরের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেব

18

বৈরী আবহাওয়ায় কাঠমান্ডুতে নামতে ব্যর্থ China Eastern-এর ফ্লা

19

৩২ বছর পর চালুর পথে কুমিল্লা বিমানবন্দর, প্রস্তুতি নিচ্ছে সর

20