এভিয়েশন বার্তা ডেস্ক
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, আইন লঙ্ঘন এবং মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ আদায় ও অর্থ আত্মসাতের অভিযোগে মোট ১০০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তদন্ত শেষে ৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল হওয়ার পর তাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড, অরবিটালস এন্টারপ্রাইজ, শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হায়দরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েটস, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, কিউ.কে. কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং (প্রা.) লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ এবং আল-খামিস ইন্টারন্যাশনাল।
এ ছাড়া নিউ এজ ইন্টারন্যাশনাল, দাহমাশি করপোরেশন লিমিটেড, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানিসপাওয়ার করপোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আহমেদ ইন্টারন্যাশনাল, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজ, ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, জান্নাত ওভারসিজ, বিএম ট্রাভেলস লিমিটেড, বিএনএস ওভারসিজ লিমিটেড ও রুবেল বাংলাদেশ লিমিটেডের নাম রয়েছে।
তালিকায় আরও রয়েছে অরবিটালস ইন্টারন্যাশনাল, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেটেড সার্ভিসেস লিমিটেড, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালট্যান্সি, স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জিজি আলফালাহ ম্যানেজমেন্ট, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, পি.আর. ওভারসিজ লিমিটেড, এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড এবং অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিদেশগামী কর্মীদের স্বার্থ সুরক্ষা, অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং আর্থিক অনিয়ম ও মানবপাচার প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে তদন্তাধীন অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তদন্তের ফল ও প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স ও সরকারি অনুমোদন যাচাই করা কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়াসহ বিভিন্ন শ্রমবাজারে যাওয়ার ক্ষেত্রে নির্ধারিত ব্যয়ের বাইরে অর্থ লেনদেনের আগে সরকারি নির্দেশনা যাচাই করলে প্রতারণা ও আর্থিক ক্ষতির ঝুঁকি কমানো সম্ভব।
সূত্র: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
মন্তব্য করুন