aviation
প্রকাশিত: 7 September 2026, 6:51:50 Am
অনলাইন সংস্করণ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিটিটিএফ ২০২৬

বাংলাদেশের পর্যটন খাতের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ অক্টোবর রাজধানী ঢাকায় শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এবারের আয়োজন অনুষ্ঠিত হবে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি)।

পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এ মেলার মূল লক্ষ্য হচ্ছে দেশের পর্যটন শিল্পের বিকাশ, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পর্যটন সহযোগিতা বৃদ্ধি করা। এবারের বিটিটিএফের টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিটিটিএফ ২০২৬-এর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ।

আয়োজকরা জানান, এবারের মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল থাকবে। এতে দেশি-বিদেশি মিলিয়ে ২২০টির বেশি এক্সিবিটর, ২৫০ জনের বেশি কোয়ালিফায়েড বায়ার এবং ২ হাজার ৫০০-এর বেশি ট্রেড ভিজিটর অংশ নেবেন। এছাড়া মেলা চলাকালে প্রায় ৬০ হাজার দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে এয়ারলাইন্স, হোটেল, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। এর মাধ্যমে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো নিজেদের পর্যটন পণ্য, সেবা এবং বিভিন্ন গন্তব্য তুলে ধরার সুযোগ পাবে।

এবারের মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনসহ ২০টির বেশি দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানের পর্যটন প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর এবং ট্রাভেল এজেন্সিগুলোও অংশ নেবে।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক পর্যটন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের ফলে বিভিন্ন দেশের পর্যটন গন্তব্যের প্রচার বাড়বে, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের পর্যটন খাতের সঙ্গে বৈশ্বিক বাজারের সংযোগ আরও শক্তিশালী হবে।

মেলায় সহযোগিতা করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।

এ ছাড়া মেলার প্লাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। পিআর পার্টনার ওপাস কমিউনিকেশনস লিমিটেড, টেকনোলজি পার্টনার এম৩৬০ আইসিটি এবং ট্রান্সপোর্ট পার্টনার কনভয় সার্ভিস।

আয়োজকদের মতে, একাধিকবার সফল আয়োজনের পর বিটিটিএফ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন মেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ মেলা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যটন সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তারা আশা প্রকাশ করেন, বিটিটিএফ ২০২৬-এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোর আন্তর্জাতিক প্রচার আরও বাড়বে এবং বৈশ্বিক পর্যটন বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় পেল বেবিচকের চাকরি স্থায়ীকরণের ফাইল

1

জাপানে উড়োজাহাজের ভেতর সাপ, বাতিল ফ্লাইট

2

শাহজালালসহ দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার, আন্তর্জা

3

বেবিচকের চাকরি কি সরকারি? পেনশন, পোস্টিং ও কর্মপরিবেশ কেমন?

4

ফেব্রিক রোলের ভেতরে লুকানো ১,৬৫৫ মোবাইল ফোন, শাহজালালে জব্দ

5

শাহজালালে এক ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি স

6

পিপিপিতে নতুন রূপ পাচ্ছে বগুড়া বিমানবন্দর, আন্তর্জাতিক মানে

7

জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: পর্যটনমন

8

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিরাপত্তায় ৩৬টি এআই ক্যামেরা, তদন

9

বিদেশি উড়োজাহাজেরও ‘সি-চেক’ হচ্ছে বাংলাদেশে, বদলে যাচ্ছে এভি

10

বিমানের বহরে আসছে ২৫ নতুন বোয়িং, অর্ডারে ১৫ ড্রিমলাইনার ও ১০

11

বিমানবন্দরের সামনে ভিক্ষার অভিনব কৌশল: দেশের ভাবমূর্তিতে নেত

12

কমোডের ট্যাংকে ‘স্বর্ণের গুপ্তভাণ্ডার’, উদ্ধার ৪.২০৪ কেজি স্

13

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের ১০ লাখ

14

এশিয়ান ট্যুরিজম ফেয়ারে এয়ার অ্যাস্ট্রার বিশেষ অফার, টিকিটে ২

15

সপ্তাহব্যাপী পর্যটন দিবসের আয়োজনে থাকছে ১৩ ক্যাটাগরিতে পুরস্

16

বিমানের প্রকৌশলীদের লাইসেন্স ভাতা ২০ হাজার থেকে ৫০ হাজার করা

17

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে ১১ দফা সিদ্ধান্ত

18

হেলিকপ্টার ভাড়া নিতে চান? জেনে নিন বুকিং থেকে উড্ডয়ন পর্যন্ত

19

থার্ড টার্মিনালে চিহ্নিত ত্রুটি সংশোধনে ব্যবস্থা, ঠিকাদারকেই

20