aviation
প্রকাশিত: 6 September 2026, 4:17:22 Am
অনলাইন সংস্করণ

হযরত শাহজালাল বিমানবন্দরে ওভারফ্লাই রাজস্বে প্রবৃদ্ধি, এক বছরে আয় ৮০৫ কোটি টাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওভারফ্লাই খাত থেকে রাজস্ব আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে এ খাত থেকে মোট ৮০৫ কোটি ১ লাখ ৬০ হাজার ৩৬৫ টাকা ২০ পয়সা রাজস্ব আয় হয়েছে। পাশাপাশি ২০২৫ ও ২০২৬ সালের প্রথম পাঁচ মাসের তুলনামূলক হিসাবে রাজস্ব বেড়েছে প্রায় ৮ দশমিক ৯ শতাংশ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে ওভারফ্লাই থেকে মোট রাজস্ব আয় হয়েছিল প্রায় ৩২১ কোটি ৪২ লাখ টাকা। ২০২৬ সালের একই সময়ে তা বেড়ে প্রায় ৩৪৯ কোটি ৯৩ লাখ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে একই সময়ে রাজস্ব বেড়েছে প্রায় ২৮ কোটি ৫১ লাখ টাকা বা ৮ দশমিক ৯ শতাংশ।

মাসভিত্তিক তুলনায়ও রাজস্ব আদায়ের ইতিবাচক চিত্র দেখা যায়। ২০২৫ সালের জানুয়ারিতে ওভারফ্লাই রাজস্ব ছিল প্রায় ৬৭ কোটি ৯৪ লাখ টাকা, যা ২০২৬ সালের জানুয়ারিতে বেড়ে প্রায় ৮০ কোটি ১৭ লাখ টাকায় পৌঁছেছে। ফেব্রুয়ারিতে ২০২৫ সালের প্রায় ৫৮ কোটি ৩০ লাখ টাকা থেকে ২০২৬ সালে আয় বেড়ে প্রায় ৬৯ কোটি ৫৮ লাখ টাকা হয়েছে। মে মাসেও প্রায় ৬৮ কোটি ২২ লাখ টাকা থেকে বেড়ে প্রায় ৭০ কোটি ৪৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ওভারফ্লাই বাবদ মোট রাজস্ব আদায় হয়েছে ৪১৬ কোটি ৯১ লাখ ৪৪ হাজার ৯১৪ টাকা। এর আগে ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে আয় হয়েছিল ৩৮৮ কোটি ১০ লাখ ১৫ হাজার ৪৫১ টাকা ২০ পয়সা। দুই সময়কাল মিলিয়ে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত মোট ওভারফ্লাই রাজস্ব দাঁড়িয়েছে ৮০৫ কোটি ১ লাখ ৬০ হাজার ৩৬৫ টাকা ২০ পয়সা।

তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে ওভারফ্লাই রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে। দেশের আকাশসীমা ব্যবহারকারী আন্তর্জাতিক ফ্লাইট থেকে রাজস্ব আহরণের এই ইতিবাচক প্রবণতা বেসামরিক বিমান চলাচল খাতের রাজস্ব সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে প্রতিফলিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাত থেকে পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢা

1

পাঁচ বছরে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে ৮১ হাজারের বেশি

2

লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

3

অগ্নিকাণ্ডের আতঙ্ক, ১০৯ আরোহী নিয়ে দিল্লিগামী ফ্লাইটের জরুরি

4

পায়জামার বেল্টের স্থানে ও আন্ডারওয়্যারে লুকানো ২ কেজি স্বর্ণ

5

বহরে যুক্ত হচ্ছে ২১ নতুন উড়োজাহাজ, বড় সম্প্রসারণে যাচ্ছে ইউএ

6

বাংলাদেশ থেকে বিদেশে বিমানভাড়া বেশি হওয়ার পেছনে একাধিক কারণ

7

নিরাপদ বিমান চলাচলে দক্ষ জনবল গড়তে বেবিচকের এটিসি বেসিক কোর্

8

পর্যটন মেলায় ইউএস-বাংলার টিকিটে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়, সুযোগ

9

তিন দশক পর আবার আলোচনায় খানজাহান আলী বিমানবন্দর, আগ্রহ চীন ও

10

NCASC-এর ১৪তম সভা অনুষ্ঠিত, আসন্ন ICAO Audit সামনে রেখে এভিয়

11

তৃতীয় টার্মিনাল ঘিরে বড় প্রস্তুতি, ২০২৭ সালের মধ্যে ৪০ নতুন

12

মাদক পরীক্ষায় প্রাথমিকভাবে ব্যর্থ এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইল

13

থার্ড টার্মিনাল প্রকল্পে অনুমোদনের বাইরে কোনো ব্যয় হয়নি: বেব

14

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনাল-৪-এ আগু

15

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বেবিচকের লাইসেন্স বাধ্যতাম

16

২০২৭ সালের মধ্যে লিজে আসছে ১০ উড়োজাহাজ, আন্তর্জাতিক রুট বাড়া

17

২০২৭ সালের মধ্যে বহরে যুক্ত হবে আরও ২১ উড়োজাহাজ, ইউএস-বাংলার

18

ভারতীয় শাড়ির আড়ালে কুশ পাচার, শাহজালালে দুই ভারতীয় নাগরিক গ্

19

ঢাকা-সিউল সরাসরি ফ্লাইটের উদ্যোগ, সপ্তাহে ৫৬টি যাত্রী ও কার্

20