বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। প্রায় চার বছর ধরে আটকে থাকা চাকরি স্থায়ীকরণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থায়ীকরণের ফাইল অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় হয়েছে এবং আগামী বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে আগামী ৪ থেকে ৫ কর্মদিবসের মধ্যেই চাকরি স্থায়ীকরণের চূড়ান্ত অনুমোদন পাওয়া যেতে পারে।
বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে প্রশাসনিক কার্যক্রমে গতি এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমানের দৃঢ় নেতৃত্ব ও কার্যকর উদ্যোগে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিভিন্ন প্রশাসনিক ফাইলের অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় চাকরি স্থায়ীকরণের বিষয়টিও এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
প্রায় চার বছর ধরে চাকরি স্থায়ীকরণের অপেক্ষায় থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এ খবরে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। স্থায়ীকরণের চূড়ান্ত অনুমোদন হলে তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটবে এবং প্রশাসনিক ও চাকরিজীবনের স্থিতিশীলতা নিশ্চিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চাকরি স্থায়ীকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হবে।
মন্তব্য করুন